স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে সাজাপ্রাপ্ত তিন আসামী সহ ১৪ জন আসামী কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ই আগস্ট) সকাল থেকে রোববার সকাল ১০ টা পর্যন্ত বেনাপোল পোর্ট থানার অধিভুক্ত এলাকাগুলোতে অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদের আটক করেন।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, ১। বারোপোতা শিবনাথপুর গ্রামের মৃত্যু আবু বক্কর সরকারের ছেলে মোঃ তরিকুল ইসলাম, ২। বেনাপোল গয়ড়া গ্রামের জাহান আলীর ছেলে মোঃ আইয়ুব আলী, ৩। বেনাপোল বাহাদুরপুর পোড়াবাড়ি এলাকার মেসার্স রহমান এন্ড ব্রাদার্স মালিক, মোঃ মোস্তাফিজুর রহমান। সে বেনাপোল বাহাদুরপুর রোড এলাকার বজলুর রহমানের ছেলে।
এছাড়া বেনাপোল পোর্ট থানা পুলিশ গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ১১ আসামী কে আটক করেছেন। আটককৃত আসামীরা হলেন ১। বেনাপোল গাজীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে তরিকুল ইসলাম , ২। বেনাপোল দিঘীরপাড় এলাকার মৃত মনু শেখের ছেলে এনামুল হোসেন,৩। দিঘীরপাড় এলাকার রহমানের ছেলে রায়হান, ৪। বেনাপোল সাদিপুর গ্রামের অহিদুল উল্লাহ বল্টুর ছেলে আক্তার হোসেন, ৫। বেনাপোল দিঘীরপাড় কবির হোসেনের ছেলে সুইট (৩০), ৬। বড়আঁচড়া গ্রামের আলী হোসেনের ছেলে রিংকু, ৭। বেনাপোল কৃষ্ণপুর পশ্চিমপাড়া এলাকার আবু সামার ছেলে জাকির হোসেন (৩১), ৮। পুটখালী পশ্চিম পাড়া এলাকার রুহুল আমিন ছেলে হাসান আলী, ৯। রাজাপুর উত্তরপাড়া এলাকার আহমেদ আলী মন্ডলের ছেলে কামরুল ইসলাম কামাল, ১০। বড়আঁচড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে রনি ও ১১। বড়আঁচড়া গ্রামের শাহজামালের ছেলে মারুফ হোসেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের মধ্যে তিনজন বিভিন্ন মেয়াদে সাজাভুক্ত আসামী। বাকিরা সবাই আদালতের গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত আসামী। শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত বেনাপোল পোর্ট থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। রোববার দুপুরে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।