ঢাকা অফিস: রাজধানীর শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাটের বুড়িগঙ্গা নদীর অংশে যাত্রীসহ একটি ওয়াটার বাস ডুবে গেছে।
খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নদী থেকে চারটি মৃতদেহ উদ্ধার করেছেন।
রোববার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে অভিযান শুরুর পর ইতোমধ্যেই এক শিশু ছাড়াও এক তরুণীসহ দুই নারী এবং তিনজন পরুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ রাত সোয়া ৮টার দিকে শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাট যাওয়ার বুড়িগঙ্গার নদীর অংশে একটি নৌযানের সঙ্গে ধাক্কা লেগে সরকারি একটি ওয়াটার বাস ডুবে গেছে। সদরঘাট নদী ফায়ার স্টেশনের দুটি এবং সিদ্দিকবাজার থেকে একটি ইউনিট ডুবুরিসহ ঘটনাস্থলে পৌঁছে ৪টি মৃত দেহ উদ্ধার কাজ করছে। এখনো এখনো উদ্ধার কাজ চলছে। তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি জানান