সাংবাদিক ক্যাবেল হত্যাকাণ্ডের ২৩তম বার্ষিকী পালিত

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের সাংবাদিক শামছুর রহমান ক্যাবেল হত্যাকাণ্ডের ২৩তম বার্ষিকী পালিত হয়েছে।

রোববার এ উপলক্ষে আলোচনা সভা ও তাঁর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। হত্যাকাণ্ডের ২৩ বছরেও বিচার না হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন

কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে কালো ব্যাচ ধারণ করে সাংবাদিকরা।

সকাল সাড়ে ১২ টার দিকে মরহুমের যশোর কারবালাস্থ সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন করে প্রেসক্লাব যশোর, সংবাদপত্র পরিষদ,যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিষ্ট এ্যাসেসিয়েশন, দৈনিক গ্রামেরকাগজ, দৈনিক কল্যান, দৈনিক স্পন্দন, দৈনিক রানার, নোভানিউজ২৪,রাতদিন নিউজ। পরে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় প্রেসক্লাব যশোরের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হয়।

সার্বিক অনুষ্ঠানে অংশ নেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও গ্রামেরকাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, দৈনিক কল্যানের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান উদ দৌলা মিথুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মো.আকরামুজ্জামান সভাপতি, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ., যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, প্রতিদিনের বাংলাদেশের যশোর প্রতিনিধি ও নোভানিউজ২৪ ডটকমের সম্পাদক তরিকুল ইসলাম মিঠু, ফটো জার্নালিষ্ট এ্যাসেসিয়েশনের সভাপতি গোপিনাথ দাস, সাধারণ সম্পাদক এমআর খান মিলন, রাতদিন নিউজের সম্পাদক মন্ডলীর সভাপতি শিমুল ভুইয়া প্রমুখ।

বেলা ১২ টায় যশোর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে পৃথক শোকসভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, আইনের মারপ্যাঁচে বছরের পর বছর মামলার বিচার-প্রক্রিয়া আটকে রয়েছে। কেন বিচার শুরু করা যাচ্ছে না, এটিই এখন বড় প্রশ্ন।

প্রসঙ্গত, ২০০০ সালের ১৬ জুলাই দৈনিক জনকণ্ঠর যশোর অফিসে কর্মরত অবস্থায় শামছুর রহমান আততায়ীর গুলিতে নিহত হন। এরপর দীর্ঘ ২২ বছর পেরিয়ে গেল এখনো হত্যাকাণ্ডের বিচার হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *