ট্রেন ও বাসের সংঘর্ষে তিনজন নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় পদ্মা-মেঘনা-যমুনা ডিপো এলাকায় তেলবাহী ট্রেন ও বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন

সোমবার রাত(৬ই মার্চ ২০২৩) সাড়ে ৮টার দিকে থানার এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আজিজুল হক (৩০), আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্তি দে (২৫)। তার মধ্যে আজিজুল হক রেলের পয়েন্টম্যান।

প্রত্যক্ষদর্শীর বরাতে এসআই নুরুল আলম বলেন, এয়ারপোর্ট রোডে সিগন্যাল অমান্য করে একটি বাস তেলবাহী ট্রেনকে ধাক্কা দিলে প্রাণহানির এ ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল পুলিশ বক্সের এসআই নুরুল আলম আশেক বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তিনজনকেই কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *