বেনাপোল বন্দরে দুই দিন আমদানী-রপ্তানী বন্ধ

নিউজটি শেয়ার লাইক দিন
বেনাপোল প্রতিনিধি:  যশোর: ভারতে হিন্দু সম্প্রদায়ের দোলযাত্রা বা দোল পূর্ণিমা ও বাংলাদেশে মুসলিমদের পবিত্র শবে বরাত উপলক্ষে ছুটি থাকায় আগামী মঙ্গলবার ও বুধবার (৭ ও ৮ই মার্চ ২০২৩) দুই দিন বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানী-রফতানী বাণিজ্য বন্ধ থাকবে।
মঙ্গলবারে ভারতের পেট্রাপোলে সরকারী ছুটিতে আমদানী-রফতানী বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস হাউজে কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
বেনাপোল বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াসহ পণ্য ওঠানামা স্বাভাবিক থাকবে। বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন।
বৃহস্পতিবার (৯ই মার্চ ২০২৩ ) সকাল থেকে আবারো এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চলবে বলে দুই পাড়ের বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন।
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, দোলযাত্রা বা দোল পূর্ণিমা একটি বৈঞব উৎসব। বসন্তের এই উৎসবটি ‘হোলি’ নামে পরিচিত। এই উৎসবের কারণে আমদানী-রফতানী সংক্রান্ত কাজকর্মের সাথে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় ফিরে যান। ফলে মঙ্গলবার এ পথে কোনো আমদানী-রফতানী হবে না।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান, পবিত্র শবে বরাত উপলক্ষে বুধবার (৮ই মার্চ ২০১৩) সরকারি ছুটি ঘোষণায় আমদানী-রফতানীসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে আবার বেনাপোল বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আব্দুল হাকিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *