সাতক্ষীরা সীমান্তে ৮টি স্বর্ণের বার উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সীমান্তে এক কেজি ৮ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার হয়েছে।

বুধবার(১লা মার্চ ২০২৩) বেলা সাড়ে এগারোটার দিকে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবারিয়া সীমান্তে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করেন। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৮০ লাখ ৬৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে স্বর্ণ পাচারের সাথে জড়িত থাকার দায়ে বিজিবি কাউকে আটক করতে পারে নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিএসসি বলেন, বুধবার বেলা ১১:৩০ টার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একজন স্বর্ণ পাচারকারী স্বর্ণের বার নিয়ে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া দিয়ে ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছে। এ সময়ে দক্ষিণ সোনাবাড়িয়া সীমান্ত এলাকায় নায়েক প্রশান্ত কুমারের নেতৃত্বে অভিযান চালালে এক যুবক একটি পুটলি ফেলে পালিয়ে যায়। পরে পুটলিটি উদ্ধার করে তাতে আটটি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৮ গ্রাম। যার বাজার মূল্য ৮০ লাখ ৬৪ হাজার টাকা। স্বর্ণ উদ্ধারের ঘটনায় কলারোয়া থানায় অজ্ঞাত নামে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *