বেনাপোলে ফেন্সিডিল-ইয়াবা-গাঁজাসহ ৫ মাদক কারবারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর বেনাপোলে ১২৫ বোতল ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক কারবারী আটক হয়েছে।

বুধবার (১লা মার্চ ২০২৩) ভোরে বেনাপোল পোর্ট থানার অধিভুক্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন বেনাপোল পোর্ট থানা পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার ভোরে বেনাপোল ভবেরবেড় এলাকায় অভিযান চালিয়ে ১২৫ বোতল ফেন্সিডিলসহ এনামুল হক কসাই (২৫)ও হানিফ হোসেন আচড় (২৩) নামে দুই মাদক কারবারীকে আটক করা হয়। তারা ওই এলাকার আক্কাস আলীর ছেলে ও কালু হোসেনের ছেলে।

অপর একটি অভিযানের চল্লিশ পিস ইয়াবাসহ ট্যাবলেট সহ শাজা জালাল (৩৯) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। সে বেনাপোল বড় আঁচড়া আবুল কাশেমের ছেলে ।

 

অপার এক অভিযানে বেনাপোল শিকড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজা সহ ইকবাল মোড়ল(২৫)ও সোহান হোসেন কালু(২৩) নামে দুই মাদক কারবারীকে আটক করতে সক্ষম হই।

ইকবাল মোড়ল বেনাপোল শিকড়ী মাঠপাড়া বটতলা এলাকার জয়নাল আবেদীন মিস্ত্রির ছেলে ও সোহান হোসেন কালু  বড় আচঁড়া গ্রামের নুর ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভূঁইয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দিয়ে দুপুরে আদালতে হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *