যশোরে চাকুসহ সন্ত্রাসী রাকিব আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে ২টি বার্মিজ চাকু সন্ত্রাসী রাকিব (২০) আটক হয়েছে।

বৃহস্পতিবার ( ২ই মার্চ ২০২৩) রাতে যশোর শহরের কাঠেরপুল এলাকায় অভিযান যশোর জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের সদস্যরা তাকে একটি বার্মিজ চাকুসহ আটক করেন

পরে তার দেখানো তথ্যের উপর ভিত্তি করে শহরের পিলুখান রোডে ইটের স্তুপে রাখা সন্ত্রাসী কাজে ব্যবহৃত আরো একটি চাকু উদ্ধার করেন। সে যশোর শহরের লোন অফিস পাড়া আজহারুল ইসলামের বাড়ীর ভাড়াটিয়া আলমাসের ছেলে।

https://www.novanews24.com/wp-content/uploads/2023/03/232023195635.jpg
যশোর জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ ফেব্রুয়ারী ২০২৩ রাত ৮.৩০ মিনিটে যশোর শহরের গাড়িখানা রোডে মসজিদ গলি ন্যাশনাল ব্যাংকের সামনে ঢাকা বিরানি হাউজের নিকটে শহরের নিউ মার্কেট সি ব্লক এলাকার কামরুজ্জামানের ছেলে সেতু (২০)কে প্রতিপক্ষ গ্রুপের কিশোর গ্যাং এর সদস্যরা ধাওয়া করে পাকা রাস্তার উপর ফেলে উপর্যুপরি চাকু মেরে রক্তাক্ত জখম করে। সে সময়ে একজন ট্রাফিক পুলিশ ধাওয়া করলে কিশোর গ্যাং এর সদস্যরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় সেতুকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করেন। ওই ঘটনায় সেতুর বড় বোন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম আসামীদের সনাক্ত করে ধরতে যশোর জেলা গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন। এক পর্যায়ে ঘটনাস্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসামী সনাক্ত করে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকারের নেতৃত্বে যশোর কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে দু’টি বার্মিজ চাকু সহ তাকে আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় জড়িত অন্যান্যদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *