শার্শা সীমান্তে ১৮ ঘন্টার ব্যবধানে আরো ৮২ টি স্বর্ণেরবার উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শা সীমান্তে ১৮ ঘন্টার ব্যবধানে আরো ৮২ টি সোনারবার উদ্ধার করা হয়েছেএর আগে গতকাল বুধবার রাত ১১ টার দিকে যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ান সদস্যরা বেনাপোল আমড়াখালি চেকপোষ্টে অভিযান চালিয়ে ১১২ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেন।

বৃহস্পতিবার (১৭ই নভেম্বর ২০২২) সন্ধ্যা ৬টার দিকে যশোর জেলার শার্শা উপজেলার পাঁচভূলাট গ্রামের রহমতপুর ইটের ভাটার সামনে অভিযান চালিয়ে খুলনায় ২১ বিজিবি ব্যাটেলিয়ানের সদস্যরা এই বিপুল পরিমাণের স্বর্ণেরবার উদ্ধার করেন। এ সময়ে স্বর্ণ পাচারের কাজে ব্যবহৃত একটা মোটরসাইকেল ও জব্দ করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।

স্বর্ণেরবার উদ্ধারের ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন

জব্দকৃত উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯ কেজি ৫৯৮ গ্রাম। এসব স্বর্ণের বাজার মূল্য প্রায় ৬ কোটি ৮০ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার বিকালে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে পাঁচভূলাট বিওপি’র একটি বিশেষ টহল দলের হাবিলদার মোঃ মালেক গাজী এর তত্ত্বাবধানে পাঁচভূলাট গ্রামের রহমতপুর ইটের ভাটার কাঁচা রাস্তার উপরে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল তল্লাশির জন্য থামানোর নির্দেশনা দেয়। এ সময়ে মোটরসাইকেল আরোহী মোটরসাইকেলটি দূরে ফেলে রেখে দৌড়ে বাগানের ভিতর দিয়ে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে ধরার চেষ্টা করলে তাকে আর ধরতে পারেনি। পরে জানতে পারে মোটরসাইকেল টি শার্শা উপজেলার পুটখালী বালুণ্ডা এলাকার আব্দুল করিমের ছেলে মোহাম্মদ মেহেদী (২৫) নামে এক যুবকের। পরে মোটরসাইকেলটি উদ্ধার করে পাঁচভূলাট বিজিবি ক্যাম্পে নিয়ে মোটরসাইকেলের ভিতরে বিশেষভাবে লুকায়িত ৮২টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি সদস্যরা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একজন মোটরসাইকেল আরোহী বিপুল পরিমাণে স্বর্ণের বার নিয়ে পুটখালী সীমান্তের দিকে যাচ্ছে। এ সময়ে পাঁচভূলাট বিজিবি ক্যাম্পের সদস্যরা আগে থেকেই পাঁচভূলাট রহমানপুর ইটের ভাটার সামনে অবস্থান করতে বলা হয়। মোটরসাইকেলটি ইটের ভাটার নিকটে আসলে মোটরসাইকেলটি থামার নির্দেশনা দেয় বিজেপি সদস্যরা। চোরাকারবারী ওই যুবক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে মোটরসাইকেলের ভিতরে বিশেষভাবে লুকায়িত ৮২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণ পাচারের সাথে জড়িত থাকার দায় পলাতক শার্শা উপজেলার পুটখালী বালুণ্ডা এলাকার আব্দুল করিমের ছেলে মোহাম্মদ মেহেদী (২৫) নামে ওই যুবকের নামের শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

উল্লেখ্য, চলতি বছরে খুলনা ব্যাটালিয়নের অধিভুক্ত সীমান্ত এলাকা হতে ১৬ বারে ১৭ জন আসামীসহ মোট ৪০ কেজি ৬৫৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য-২৯ কোটি ৬ লাখ ১৬ হাজার হয় ৭৪৮ । ১৬ বারের মধ্যে আগস্ট-২০২২ মাসে ৪ বার, সেপ্টেম্বর-২০২২ মাসে ৬ বার, অক্টোবর-২০২২ মাসে ২ বার এবং চলতি মাসে ২ বার স্বর্ণ আটক করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *