বেনাপোলে সাড়ে ১৬ কেজি সোনাসহ দুই পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরের বন্দর নগরী বেনাপোলে সাড়ে ১৬ কেজি সোনার বারসহ দুই পাচারকারী আটক হয়েছে।

বুধবার দিবাগত (১৬ই নভেম্বর ২০২২) রাত সাড়ে এগারোটার দিকে বেনাপোল আমড়াখালি চেকপোস্টে বেনাপোল গামী একটি মিনি পিকআপ ট্রাকে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণের ১১২টি সোনার বারসহ সহ ওই দুই পাচারকারীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আরো পড়ুন>>ভুয়া সনদে যবিপ্রবিয়ে ১০ বছর চাকরি করে ধরা খেলেন শিক্ষকসহ ৯ কর্মচারী

এ বিপুল পরিমাণের সোনার বারের বাজার মূল্য প্রায় ১৫ কোটি ৬৪ লাখ টাকা টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটককৃতরা হলেন, কুমিল্লার দাউদকান্দি থানার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে ওমর ফারুক (২৭) ও চাঁদপুর জেলার মতলব থানার উত্তর ইসলামপুর গ্রামের আব্দুল বারেক সরকারের ছেলে ফরহাদ সরকার (৩২)।

সোনা উদ্ধারের ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন

বেনাপোল আমড়াখালি বিজিবি চেকপোস্টে কর্মরত নায়েব সুবেদার আলমগীর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী এর নির্দেশে আমড়াখালি বিজিবি চেকপোস্টে রাত ১১টার দিকে চেকপোস্টের সামনে যশোর হতে বেনাপোলগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো ন-১৯-৮৩৯০) তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে পিকআপের চালকের পিছনে কেবিনের বক্সের মধ্য বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১১২টি সোনারবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার বারের ওজন ১৬ কেজি ৫১০ গ্রাম।   যার বাজার মূল্য ১৫ কোটি ৬৪ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা।

আরো পড়ুন>>বেনাপোল স্টেশন কাস্টমসে সিন্ডিকেটের সদস্যরা বেপরোয়া

যশোর ৪৯ বিজিবির ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র নিজস্ব গোয়েন্দার তত্ত্বের ভিত্তিতে জানতে পারি ঢাকা থেকে একটি মিনি পিকআপে করে বিপুল পরিমাণে সোনার বার নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোলের দিকে যাবে। বিষয়টি জানার সাথে সাথে আমি আমার ফোর্সদের আগে থাক থেকেই প্রস্তুতি করে রাখি। এরপর রাত এগারোটার দিকে মিনি পিকআপটি যশোর বেনাপোল আমলাখালি বিজিবি চেক পোস্টে গেলে পিকআপ ট্রাক টি তল্লাশির জন্য দাঁড় করানো হয়। পরে পিকআপ ট্রাকটির ক্যাবিনের ভিতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ১১২টি সোনারবার উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারকৃত সোনার বাজার মূল্য ১৫ কোটি ৬৪ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে সোনা চোরাচালানের মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *