চৌগাছায় ১.২ কেজি সোনাসহ পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের চৌগাছার মাসিলা সীমান্তে ১ কেজি ২০০ গ্রাম ওজনের ৬টি সোনার বারসহ আতিয়ার রহমান (৫০) নামে এক পাচারকারী আটক হয়েছে

সে জেলার চৌগাছা উপজেলার গদাধরপুর গ্রামের মৃত আঃ সাত্তার ছেলে।

আরো পড়ুন>>বেনাপোলে ১০টি স্বর্ণের বারসহ নারী পাচারকারী আটক

মঙ্গলবার (৮ই নভেম্বর ২০২২) বিকাল সাড়ে পাঁচটার দিকে জেলার চৌগাছা উপজেলার মাসিলা বিওপিতে কর্মরত নায়েক রোকন উদ্দিনের নেতৃত্বে একটি টহলে দল লক্ষীপুর সীমান্ত ৩৯ মেইন পিলারের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণের সোনা সহ তাকে আটক করেন। উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ২০০গ্রাম। উদ্ধারকৃত এসব স্বর্ণের বাজার মূল্য ৯৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি সদস্যরা।

আরো পড়ুন>>শার্শায় ৬২টি সোনার বারসহ দুই যুবক আটক

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্ট কর্নে মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যশোর জেলার চৌগাছা উপজেলার মাসিলা সীমান্তের লক্ষ্মীপুর মাঠ দিয়ে এক ব্যক্তি ভারতে সোনা পাচারের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

আরো পড়ুন>>যশোর বিপ্রবিয়ে ভুয়া সনদে চাকুরী: যেভাবে ধরা খেলেন ৯ শিক্ষক-কর্মচারী

বিষয়টি সাথে সাথে চৌগাছা মাসিলা বিওপি ক্যাম্পের নায়েক রোকন উদ্দিনের নেতৃত্বে একটি ফোর্স সেখানে পাঠিয়ে তাকে আটক করা হয়। পরে তার কোমরে তল্লাশি করে বিশেষ কায়দায় বডি ফিটিং অবস্থায় ৫ টি ছোট ও একটি বড় সহ মোট ছয়টি সোনার বার উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে সোনা চোরাচালানের মামলা দিয়ে তাকে চৌগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আরো পড়ুন>>বেনাপোল ইমিগ্রেশনে ৯টি সোনার বারসহ পাসপোর্ট যাত্রী আটক

উল্লেখ্য গত ২৪ ঘন্টায় যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে ১ কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০ সোনার বারসহ এক নারী সোনা পাচারকারী, বেনাপোল ইমিগ্রেশনে ১ কেজি ৪৪ গ্রাম ওজনের ৯টি সোনার বারসহ এক পাসপোর্ট যাত্রী, শার্শা গোড়পাড়া এলাকা থেকে ৭ কেজি ১২ গ্রাম ওজনের ৬২টি সোনার বারসহ পুলিশ সদস্যরা ২ যুবককে ও সর্বশেষ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চৌগাছা সীমান্ত থেকে ১ কেজি ২০০ গ্রাম ওজনের ৬টি সোনার বার সহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্য। জব্দকৃত এসব সোনার বাজার মূল্য ১০ কোটি টাকার অধিক বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা।

আরো পড়ুন>>যশোর সরকারি হাঁস মুরগি খামারে অনিয়ম-দুর্নীতি পিছু ছাড়ছে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *