যশোরে অস্ত্র তৈরি কালে ৫ টি আগ্নেয় অস্ত্রসহ ৩ কারিগর আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের প্রাণকেন্দ্রে দড়াটানা-মনিহার সড়কের আর এন রোডে লেদ মেশিনে আগ্নেয়াস্ত্র তৈরি করার সময়ে অস্ত্র তৈরির তিন কারিগর হাতেনাতে আটক হয়েছে।

আটককৃতরা হলেন, যশোর শহরের বেজপাড়া এলাকার এলাহি বক্সের ছেলে আজিজুল ইসলাম (৪৪), যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকার আহমদ আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৩০), ও একই এলাকার ফারুক হোসেনের ছেলে সুমন হোসেন (২৫)। 

বৃহস্পতিবার  (১৩ই অক্টোবর ২০২২) রাত সাড়ে আটটার দিকে যশোর শহরের বারান্দী কদমতলার রাঙ্গামাটি গ্যারেজ মোড়ের নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং এর লেদ কারখানায় যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে দুইটি ওয়ান সুটারগান ও তিনটি ৭.৬৫ পিস্তল সহ তাদের আটক করেন। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে দুটি পূর্ণাঙ্গ এবং তিন’টি অপূর্ণাঙ্গ(আংশিক তৈরিকৃত)

ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন , বৃহস্পতিবার রাত আটটার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যশোর দলাটানা মনিহার রোডের আর এন রোড রাঙ্গামাটি গ্যারেজ মোড়ের বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিংয়ে আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছে। সাথে সাথে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম নিয়ে সাড়ে আটটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত সেখানে অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্থিরের মধ্যে দুইটি ওয়ান সুটারগান ও তিনটি ৭.৬৫ পিস্তল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে দুটি পূর্ণাঙ্গ এবং দুটি অপূর্ণাঙ্গ (আংশিক তৈরিকৃত)। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *