গাজীপুরে বাসের চাপায় ভ্যানের ৪ চার যাত্রীর মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

গাজীপুর সংবাদদাতা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের যাত্রীবাহী বাসচাপায় ভ্যানগাড়িতে থাকা চার আরোহীর মৃত্যু হয়েছেন।

শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা গাজীপুরের তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) মো. আলমগীর হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা থেকে একটু উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় সড়কের পাশে দাঁড়ানো একটি মাছভর্তি ভ্যানগাড়িতে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়িতে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন। ধারণা করা হচ্ছে এরা সকলেই মাছ ব্যবসায়ী ছিলেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। ঘটনার পরপর ই ঘাতক বাসটির চালক ও সহকারী চালক পলাতক রয়েছে। তাদেরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করে ডাম্পিং করে রাখা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *