প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাবেন যশোরের আরো ২৬২ গৃহহীন পরিবার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাবেন যশোরের আরো ২৬২ টি ভূমিহীন পরিবার।

আগামী ২১ জুলাই এসব ভূমিহীন পরিবারের মাঝে ঘরগুলো হস্তান্তর করা হবে।

মঙ্গলবার দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে।

জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, যশোরে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ২৬২টি পরিবারকে ভূমি ও গৃহহীনদের জন্য দুই শতক জমি, দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর, রান্না ঘর, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ও বিনামুল্যে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে নির্মাণের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের সাথে যশোরের সাত উপজেলার ভূমি ও গৃহহীন এসব পরিবারকে জমি ও ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *