নিজস্ব প্রতিনিধ: বিভিন্ন সময়ে হারানো ও চুরি হওয়া ৪৬টি ফোন ও ভুলক্রমে অন্যের বিকাশ নাম্বারে চলে যাওয়া ১০ জন ভুক্তভোগীর ১ লাখ ২৮ হাজার ৩০০ টাকা উদ্ধার করে গ্রাহকের কাছে ফিরিয়ে দিয়েছে যশোর সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেলের সদস্যরা।
মঙ্গলবার দুপুর যশোর জেলা পুলিশের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয় , গত জুন ২০২২ মাসে যশোর জেলার বিভিন্ন থানায় সাধারন ডায়রেী ভুক্ত ৪৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। এ সময়ে ভুলবশতঃ অন্য নাম্বারে চলে যাওয়া ১০ জন ভুক্তভুগীর নগদ/বিকাশের সর্বমোট ১ লাখ ২৮ হাজার ৩০০ টাকা উদ্ধার করে গ্রাহকের কাছে ফিরিয়ে দিয়েছে যশোর সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেলের সদস্যরা।
একই সময়ের মধ্যে জেলার বিভিন্ন থানার জিডি মূলে হ্যাকিংকৃত সর্বমোট ৮ (আট) টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করা হয়েছে।
এছাড়া ১। যশোর মনিরামপুর থানার জিডি নং ১৩০৯ তারিখ ৩০ মে ইংরেজি তারিখে নিখোঁজ ভিকটিম মোছা ঊর্মি খাতুন (২৩) (ছদ্মনাম) ২। যশোর অভয়নগর থানার অভিযোগ নং ৯৩০ তারিখ 01.06.2022 খ্রিঃ মূলে নিখোজ ডিকটিম নূর আলম বিশ্বাস (১৪) (ছদ্মনাম) এবং ৩। যশোর অভয়নগর থানার অভিযোগ নং ৯৫১ তারিখ ০৫.০৬.২০২২ খ্রিঃ মূলে নিখোজ ভিকটিম সাবেকুন নাহার তন্বী (১৬) (ছদ্মনাম) ৪। যশোর কোতয়ালী মডেল থানার জিডি নং-২৮৭ তারিখ ০৫.০৬.২০২২ খ্রিঃ মূলে তাসনিয়া জামান কৃপা (১৫) (ছদ্মনাম) এবং ৫। যশোর বিকরগাছা থানার জিডি নং-১৮৩ তারিখ ০৫.06.2022 খ্রিঃ মূলে নিখোজ ভিকটিম নৌশিন তাহিয়াত অহনা (১৬) (ছদ্মনাম) কে উদ্ধারে সহায়তা করা হয়েছে।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে তদন্তাধীন কোতয়ালী থানার মামলা নং ১১০ তারিখ ৩০/০৬/২০২২ ধারা পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ এর ৮(১)(২)(৩) এর এজাহার নামীয় আসামী সদর উপজেলার রহমতপুর গ্রামের মোশারেফ গাজীর ছেলে আশিক (24) জাহাঙ্গীর আলমের ছেলে নাজমুল হাসান (১৯) ও খলিলুর রহমানের ছেলে লিখন (২৪)’এর নিকট থেকে মোট ৪-টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয় । পরে তাদের আদালতে সোপর্দ করা হলে তাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে। জব্দকৃত মোবাইল ফোন গুলো ফরেনসিক পরীক্ষার জন্য সাইবার ফরেনসিক, ঢাকায় প্রেরণ করা হইয়াছে।
এছাড়া ফেসবুকে আপত্তিকর ছবি পোষ্ট করার বিষয়ে Police Cyber Support for Women (PCSW) তে অভিযোগকারী ভিকটিম মিতা আরফিন আশা (২১) (ছদ্মনাম) কে আইনগত সহায়তা প্রদান করা হয়েছে।