যশোরে ইয়াবা-ফেনসিডিসহ তিন মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্ট: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক তিনটি অভিযানে ৯০ বোতল ফেনসিডি ও ১৫০  পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত জেলার শার্শা উপজেলায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।

যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাত দশটার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই শফি আহমেদ রিয়েল, এসআই  রইচ আহমেদ, এএসআই শফিউল ইসলামের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা উপজেলার কামারপাড়া মন্টার হাওয়ার গ্যারেজের সামনে অভিযান চাল কামারপাড়া এলাকার সেলিম উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম নয়ন (২২)কে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।

অপরদিকে সোমবার রাত সাড়ে দশটার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই শফি আহমেদ রিয়েল, এসআই মোঃ রইচ আহমেদ, এএসআই মোঃ শফিউল ইসলামের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শার পাকশিয়া তাইজেল খাঁ(৩৩) এর বাড়িতে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করেন। আটক তাইজেল খা শার্শা উপজেলার পাকশিয়া গ্রামের মৃত্যু নবাব আলী খা এর ছেলে।

এছাড়া যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মোঃ আরিফুল ইসলামা, এসআই রাজেশ কুমার দাশ, এএসআই নিরমল কুমার ঘোষের সমন্বয়ে একটা চৌকস টিম সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে যশোর সদর উপজেলার পুলের হাট রাজনগর রোডের গোয়ালদা জসীমউদ্দীনের দোকানের সামনে অভিযান ছাড়িয়ে ৪০বোতল ফেনসিডিল সহ আইজুল হোসেন(২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। মাদক ব্যবসা আইজুল হোসেন শার্শা গোগা কাজীপাড়া এলাকার মৃত্যু শাহাজউদ্দীনের ছেলে।

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, মাদকসহ আটককৃতরা যশোরের চিহ্নিত মাদক ব্যবসায়। গোপন সংবাদের ভিত্তিতে এসব মাদকসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে  আইনে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *