জেলিপুষ করা ৫৭টি ককসিটের চিংড়ি জব্দ করে আগুনে পুড়িয়ে ধবংস

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছা থেকে জেলিপুষ করা ৫৭টি ককসিটের চিংড়ি জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধবংস করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে যশোর র‌্যাব-৬ এর ভ্রাম্যমাণ আদালত যশোর-ঝিকরগাছা মহাসড়কের ওপর অভিযান চালিয়ে  ট্রাকসহ এই মাছ জব্দ করে। এরপর মাছগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পায় চিংড়ি মাছ গুলোতে ইনজেকশনের সিরিঞ্জের মাধ্যমে জেলি পুশ করা হয়েছে। পরে ওই চিংড়ি মাছের মালিক আব্দুল্লাহ ও জালালকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

মাছের মালিক সাতক্ষীরা জেলার দেবহাটা  উপজেলার খানজিয়া নওয়াপাড়া গ্রামের জালালকে ৫০ হাজার টাকা ও আব্দুল্লাকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সাতক্ষীরা থেকে যশোর-ট- ১১-৪৩৭১ নাম্বারের ট্রাকে করে ৫৭ টি ককসিট ভর্তি ইনজেকশনের মাধ্যমে জেলিপুষ চিংড়ি মাছ সাতক্ষীরা থেকে ঢাকায় যাচ্ছে। খবর পাওয়ার সাথে সাথে রাত দেড়টার দিকে যশোর-ঝিকরগাছা মহাসড়কে অবস্থান করে চিংড়ি মাছগুলো জব্দ করা হয়। এরপর সাথে থাকা জেলা মৎস্য কর্মকর্তা লিপ্টন সরদার মান নিয়ন্ত্রণ করে মাছের মধ্যে জেলির উপস্থিতর প্রমাণ পান। এসব মাছ জনস্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর।। পরে ওই দিন মাছ ব্যবসায়ীদেরকে নগদ ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং মাছগুলোকে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব মাছের বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *