বেনাপোলে সাড়ে ৬ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক পৃথক অভিযানে সাড়ে ৬ কেজি গাঁজাসহ চিহ্নিত ৫ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

শুক্রবার সকাল থেকে শুক্রবার বিকাল সাড়ে চারটা পর্যন্ত জেলার শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তাদের আটক করেন যশোর জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।

শুক্রবার (০৩ জুন ২০২২ খ্রিঃ) বিকাল সাড়ে চারটার দিকে বেনাপোল রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই ইদ্রিসুর রহমান, এসআই নিতাই চন্দ্র দাসদ্বয়ের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম  (১) সাইদুল রহমান (৩২), পিতা- মঞ্জুর আলী, (২) ইমাদুল ইসলাম (৩৫), পিতামৃত- তাহাজ্জুত আলী, (৩) মেহেদী হাসান (৩৬), পিতা- শাহ জামান, সর্বসাং- মানকিয়া, (৪) আরিফ হোসেন (৩৪), পিতা- মজনু হোসেন, সাং- রঘুনাথপুর, সর্বথানা- বেনাপোল পোর্ট কে ৫  কেজি গাঁজাসহ আটক করেন। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মাদকাদ্রব্যের মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

https://www.novanews24.com/wp-content/uploads/2022/06/20220603_182902_resized.jpg

অপরদিকে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই সোলাইমান আক্কাস, এসআই শেখ আবু হাসানদ্বয়ের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম শুক্রবার (০৩ জুন ২০২২ খ্রিঃ) সকাল সাড়ে সাতটার দিকে যশোর বেনাপোলের মানকিয়া সীমান্তে অপার একটি অভিযান  মশিয়ার রহমান (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে দেড় কেজি গাঁজাসহ আটক করে। সে মানকিয়া গ্রামের মৃত নিসার আলীর ছেলে। পরে তার বিরুদ্ধে মাদক আইনে বেনাপোল পোর্ট থানা মামলা দায়ের করা হয়েছে।উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৪৫ হাজার টাকা।

 

যশোর গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটককৃতরা সবাই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের অনেকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তারা মাদক মামলায় জামিন নিয়ে এলাকায় আবারো মাদকের ব্যবসায় নিয়োজিত ছিলেন। শুক্রবার সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল সীমান্ত এলাকায় তারা মাদক কেনা বেচার জন্য অবস্থান করছে। এ সময়ে সেখানে ফোর্স পাঠিয়ে এ বিপুল পরিমান মাদকদ্রব্যসহ তাদেরকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। আটককৃতদের আগামীকাল আদালত হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *