সোহাগ হোসেনকে সঙ্গে নিয়ে তরিকুল ইসলাম মিঠুর প্রতিবেদন: দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে প্রতিদিন ভারতের যাতায়াত করে তিন থেকে পাঁচ হাজার পাসপোর্ট যাত্রী।
করোনা মহামারীর কারণে বেশ কিছুদিন যাবৎ সরকার দেশের প্রধান এ স্থল বন্দর দিয়ে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত শিথিল করেন। এর ফলে বিগত বছরগুলোতে বাংলাদেশ সরকারের ট্রাভেল ট্যাক্স টোকেন থেকে যে রাজস্ব আদায় হত তাতে যথেষ্ট ভাটা পড়ে। বিশেষ করে বেনাপোল বন্দর দিয়ে টুরিস্ট ভিসা পাওয়া যাত্রীদের যাতায়াত বন্ধ থাকায় এই সমস্যাটা প্রকট হয়। বিশ্বব্যাপী করোনা সংক্রমণের চোখ রাঙ্গানি কমার সাথে সাথে ২৬ এপ্রিল ২০২২ ইংরেজি তারিখে বাংলাদেশ সরকার বেনাপোল বন্দরের সেই বিধি-নিষেধ উঠিয়ে নেন।
২৬ এপ্রিল থেকে ১৮ মে ২০২২ তারিখ পর্যন্ত বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন হয়ে ভারতে গমন করেছেন ৩৫ হাজার ৩৫০ জন আর এসব যাত্রী বহিরাগমন ট্যাক্স টোকেন থেকে বাংলাদেশ সরকারের রাজস্ব আদায় হয়েছে ১কোটি ৭৬ লাখ ৭৫ হাজার টাকা। এর মধ্যে সর্বোচ্চ একদিনে ১৭ ই মে ২০২২ ইংরেজি তারিখে ভারতে এগমন করেছেন ২ হাজার ৫০ জন। এসব যাত্রীদের কাছ থেকে ট্রাভেল ট্যাক্স টোকেন বাবদ রাজস্ব আদায় হয়েছে ১০ লাখ ২৫ হাজার টাকা।
অর্থাৎ ত্রিশে জুলাই ভারতে গমন করেছেন ১৯৫০ জন। আর এই বহির্গমন থেকে একদিনে সরকারের আয় হয়েছে ৯ লাখ ৬৫ হাজার টাকা । এছাড়া ৫ই মে ২০২২ ইংরেজি তারিখে ভারতে গমন করেছেন ১ হাজার ৮ শত যাত্রী, এসব যাত্রীর ট্রাভেল ট্যাক্স টোকেন বাবদ রাজস্ব আদায় হয়েছে ৯ লাখ টাকা, ১৭ ই মে ২০২২ ইংরেজি তারিখে ভারতে এ গমন করেছেন ২ হাজার ৫০ জন। আর এসব গমন যাত্রীদের কাছ থেকে ট্রাভেল ট্যাক্স টোকেন বাবদ রাজস্ব আদায় হয়েছে ১০ লাখ ২৫ হাজার টাকা।
টুরিস্ট ভিসা নিয়ে ভারত থেকে ফিরে আসা একাধিক পাসপোর্ট যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে পুনরায় টুরিস্ট ভিসায় ভারতে যাতায়াত চালু করায় প্রতিদিন শতশত লোক ভারতে প্রবেশ করছেন। এর আগে অনেকেই টুরিস্ট ভিসা নিয়েছিল কিন্তু হঠাৎ করে করোনা মহামারীর কারণে বাংলাদেশ সরকার বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে টুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ করায় টুরিস্ট ভিসা প্রাপ্তরা চরম দুর্ভোগে পড়ে। দুর্ভোগের প্রধান কারণ ছিল যশোরসহ দক্ষিণ অঞ্চলের টুরিস্ট ভিসা প্রাপ্তদের ঢাকাতে গিয় বিমানে করে ভারতে যাতায়াত। যেটি ছিল দেশের সাধারণ পথযাত্রীদের পক্ষে ছিল একেবারেই অসম্ভব ও ব্যয়বহুল।
বেনাপোল সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ আকতার ফারুকী বলেন, দেশে করোনাভাইরাস এর বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশ সরকার বেনাপোল বন্দর দিয়ে টুরিস্ট ভিসার যাতায়াত বন্ধ করার ফলে বেশ কিছুদিন যাবৎ ট্রাভেল ট্যাক্স টোকেন থেকে সরকারের রাজস্ব আদায় হ্রাস পায়।
এরপর গত ২৬ শে জুলাই বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে সেই শিথিলতা উঠিয়ে নেয়ার পর আবারও বেনাপোল বন্দর দিয়ে টুরিস্ট ভিসায় ভারতে যাতায়াত শুরু হয়েছে। এর ফলে গত ২২ দিনে এ বন্দর থেকে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। আশা করা হচ্ছে আগামী দিনগুলোতে এ খাত থেকে সরকারের আরো বেশি বেশি রাজস্ব আদায় হবে।
বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন অফিসার ইনচার্জ রাজু আহমেদ বলেন, বাংলাদেশ সরকার বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে টুরিস্ট ভিসায় ভারতে যাতায়াতে করোনা ভাইরাসের বিধি নিষেধ সম্পূর্ণ উঠে যাওয়ার ফলে ভারত-বাংলাদেশ যাতায়াত বেড়েছে। ফলে প্রতিদিন বিপুল পরিমাণে পাসপোর্ট যাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে ভারতে যাতায়াত করছে। এ ইমিগ্রেশন থেকে ট্রাভেল ট্যাক্স টোকেন বন্দর প্যাসেঞ্জার টার্মিনাল থেকে বিপুল পরিমাণে রাজস্ব আদায় হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে এ যাতায়াত আরো বৃদ্ধি পাবে। তার ফলে সরকারের এখান থেকে বিপুল পরিমাণে রাজস্ব আদায় হবে।