বেনাপোলে ৩টি সোনার বারসহ দুই যুবক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: বেনাপোল চেকপোস্টে দিয়ে ভারতে পাচারের সময় দুই যুবককে ৩টি সোনার বারসহ আটক করেছে।

বুধবার (২৫মে) সকালে বেনাপোল নোম্যান্সল্যান্ড থেকে তাদের আটক করে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও এনএসআইয়ের সদস্যরা ।

আটককৃতরা হলেন, শরীয়তপুর জেলার পালন থানার নুরুজ্জামান খান এর ছেলে মো. ফাহাদ উজ জামান খান (২১) ও একই থানার কাশেম খান এর ছেলে নান্টু খান (২৩)।

 

কাস্টমস্ কমিশনার আজিজুর রহমান জানান, সন্দেহজনকভাবে দুই যুবককে আটক করা হয়। পরে ক্লিনিকে নিয়ে এক্সরে করিয়ে সোনার বার থাকার বিষয়টি নিশ্চিত হয়ে পায়ুপথ থেকে ৩টি সোনার বার বের করা হয়।

আটক দুই যুবকের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *