বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা সীমান্তে ৮ কেজি ৩০০ গ্রাম ভারতীয় রুপা সহ জসিম উদ্দিন(৩৯) নামে এক পাচারকারীকে আটক করেছ পুলিশ। এ সময়ে পাচারে কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ওজব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার(২৪ মে) বিকালে উপজেলার গোগা টু সাতমাইল রোডের বসতপুর থেকে এ রুপার চালানটি আটক করা হয়।
আটক জসিম উদ্দিন শার্শা উপজেলার গোগা গাজীপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়,রুপা পাচারের গোপন খবরে গোগা টু সাতমাইল রোডের বসতপুর ফুলতলা নামক স্থানে অভিযানে চালিয়ে একটি মোটরসাইকেল সহ জসিমকে আটক করা হয়।পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকায়ে রাখা ৮ কেজি ৩০০ গ্রাম ভারতীয় রুপা উদ্ধার করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার বসতপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় রুপা সহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে পাচারের মামলা দিয়ে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।