যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল গাছে ধাক্কা, মিস্ত্রির মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের দ্রুত গতিতে মোটর সাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাছে ধাক্কা খেয়ে ফারুক হোসেন(১৮) নামে এক মোটরসাইকেল মিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার(২২মে) বিকাল ৩টার দিকে চাচড়া সাড়াপোল রুদ্রপুর রোডে নওশের মোড়লের ঘেরের কাছে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ফরুক সাড়াপোল বানিয়াবহু গ্রামের মান্নান হোসেনের ছেলে। তিনি সাড়াপোল বাজারে একটি মোটরসাইকেল গ্যারেজে মেরামতের কাজ করতেন।

নিহতের স্বজনরা জানায়, রোববার দুপুর তিনটার দিকে ফারুক একটি মোটরসাইকেল মেরামত করে সেটি চালিয়ে পরীক্ষা করার জন্য রুদ্রপুর সড়কে যান। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা খায় ফারুকের মোটরসাইকেল। এ সময় ফারুক মাথায় গুরুতর আঘাত পেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে জানিয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। তারপরেও নিহত পরিবারের লোকজন অভিযোগ করলে অভিযোগ আমলে নিয়ে অধিকতর তদন্ত চালানো হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *