অভয়নগরে চাঞ্চল্যকর রাকিব হত্যার আরো দুই আসামি গুলি-কার্তুজ-ম্যাগজিনসহ আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের অভয়নগরে রকিবুল ইসলাম ওরফে রকিব (৩২) হত্যার অন্যতম আরো দুই আসামি মেহেদী হাসান সবুজ (২৩) ও জিয়াউর রহমান (৪০) কে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

এ সময়ে তাদের দেয়া তথ্য মতে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের কাছ থেকে,২ রাউন্ড পিস্তলের গুলি,১ টি পিস্তলের ম্যাগজিন, ৩ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মিলন কুমার মন্ডল শনিবার রাত ২ টা থেকে রোববার বেলা বারোটা পর্যন্ত গোয়েন্দা পুলিশের একটি চৌকস দলকে সঙ্গে নিয়ে খুলনা জেলার ফুলতলা উপজেলায় ও অভয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

আটককৃত মেহেদী হাসান খুলনা খুলনা ফুলতলার জামিরা গ্রামের শফিকুল শেখের ছেলে ও আটক জিয়াউর রহমান যশোর জেলার অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের পীর মোহাম্মদের ছেলে।

এর আগে রাকিবুল হত্যার সাথে জড়িত থাকার দায়ে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা আরও ৫ জনকে আটক করেছিলো। তারা হলেন যশোর অভয়নগর উপজেলার দত্তগাতী গ্রামের মোঃ কাশেম মোল্লার ছেলে সাইফুল আলম মোল্লা (৪০), অভয়নগর উপজেলার দামুখালী গ্রামের মৃত্যু মুকুন্দ বিহারী হালদারের ছেলে মিলন হালদার (৫২), একই এলাকার অনাদি মণ্ডলের ছেলে সুব্রত মন্ডল (৫২), একই এলাকার মৃত্যু মৃনাল কান্তি হালদার ছেলে তুহিন হালদার(৩৪), একই এলাকার প্রবীর মন্ডলের ছেলে পিযুস মন্ডল (২৭)।

উল্লেখ্য গত ১২ ই মে ২০২২ রাত সাড়ে আটটার দিকে খুলনা জেলার ফুলতলা উপজেলার উত্তর আলকা গ্রামে স্ত্রীকে মোটরসাইকেলযোগে নিয়ে যাওয়ার সময় ঐ এলাকায় সন্ত্রাসীরা রাকিবুল ইসলাম রাকিব কে গুলি করে হত্যা করেন। ওই ঘটনার পর দিনই রাকিবের পিতা মাহবুব খন্দকার ফুলতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হামলাটি স্পর্শকতার হয় মামলাটির তদন্তভার দেয়া হয় গোয়েন্দা ডিবি পুলিশের হাতে। একপর্যায়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা প্রযুক্তি ব্যবহার করে আগেই পাঁচ আসামিকে আটক করেন। একপর্যায়ে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে শনিবার দিবাগত রাত থেকে রোববার বেলা বারোটা পর্যন্ত ফুলতলা অভয়নগর এলাকায় অভিযান চালিয়ে আরো দুই আসামিকে আটক করতে সক্ষম হয়।

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও তদন্ত করে জানা গেছে, নিহত ভিকটিম রকিবুল ইসলাম ওরফে রকিব নিউ বিপ্লবী কমিউনিষ্ট পার্টির নেতা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে এলাকায় ধনাঢ্য ব্যক্তি,ব্যবসায়ীদের নিকট, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে, সরকারী কাজে নিয়োজিত ব্যক্তিদের নিকট ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবী ও চাঁদা আদায় করতো। তার প্রতিপক্ষ পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির নেতা ছদ্মনাম শিপন ওরফে সাগর (ফুলতলা) এর নির্দেশে সাইফুল আলম মেম্বার রকিবকে কবিরাজি ঔষধ দেওয়ার কথা বলে ডেকে আনলে পরিকল্পনা মত পূর্ব থেকে ওৎপেতে থাকা তাদের সহযোগী জুয়েল, রাজু, হৃদয় অজ্ঞাত আরো অনেকেই রকিবুলের মটরসাইকেলের গতি রোধ করে তাকে গুলি করে হত্যা করে। এ সময়ে মোটরসাইকেলে থাকা তার স্ত্রী বর্ষাও গুলিবিদ্ধ হয়। দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *