যশোরে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে ইরিয়ান গাজী (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত ইরিয়ান গাজী আরবপুর ইউনিয়নের সুজলপুর গ্রামের খোরশেদ গাজির ছেলে

রবিবার (২২ মে) বেলা ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার সদর উপজেলার সুজলপুর গ্রামে তাকে পিটিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা।

এদিকে, রাসেল হোসেন (২৪) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

নিহত ইরিয়ানের বাবা খোরশেদ গাজী বলেন, এলাকার গোলাম, শরিফ, জাকারিয়া, বুদো, নাহিদ ও লিটনের সাথে ইরিয়ানের পূর্ব বিরোধ ছিলো। এ বিরোধের জের ধরে ইরিয়ান জীবনের ভয়ে কৃষ্ণবাটি গ্রামে বোন শাহানারার বাড়িতে পালিয়ে থাকতো। শনিবার গোলাম কয়েকজনকে সাথে নিয়ে কৃষ্ণবাটি গ্রামে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে এলোপাতাড়িভাবে মারপিট করে। পরে সেখান থেকে ইরিয়ানকে অপহরণ করে সুজলপুর জামতলা মাঠের মধ্যে নিয়ে দ্বিতীয় দফা পিটুনী দেয়। এরপরে জামতলা মোড়ে রাস্তার ওপরে এনে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। রক্তাক্ত গুরুতর জখম অবস্থায় তাকে দুই ঘণ্টা মাটিতে ফেলে রাখা হয়। এক পর্যায়ে স্থানীয়দের অনুরোধে ইরিয়ানকে ছেড়ে দিলে খবর পেয়ে তিনি ছেলেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করি। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এরপর আমরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে ইরিয়ান মৃত্যু হয়।

অন্যদিকে, যশোরে রাসেল হোসেন (২৪) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ মে) সকালে সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের পশ্চিমপাড়া থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মাহিম হোসেন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামের কাছে জানতে চাইলে বলেন, দুটি ঘটনায় পুলিশ তদন্ত করছে। দুটি ঘটনায় ইতিমধ্যে থানায় মামলা দায়ের হয়েছে। তদন্তে প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *