চৌগাছায় ৪৮ ভূমিহীন পরিবার পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

নিউজটি শেয়ার লাইক দিন

চৌগাছা যশোর প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ভূমি ও গৃহহীন ৪৮ পরিবার।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে আওতায় তৈরি ঘর ও জমির দলিল ইদের উপহার হিসেবে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘর ও জমির দলিল হস্তান্তরের উদ্বোধন করেন দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই ঘর ও জমির দলিল হস্তান্তর উপলক্ষে চৌগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নূরুল কদর, সিংহঝুলি ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মোঃ রফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিথ ছিলেন। ঘর ও জমি পাওয়া উপজেলার স্বর্পরাজপুর গ্রামের বাসিন্দা মোছাঃ ময়না খাতুন অনুভূতি ব্যক্ত করে বলেন, শেখ হাসিনা আমাদের জন্য যা কইরলো তা আর কেউ কোনোদিনও কোরিনি। আমরা আমাদের নিজস্ব ঘর পেয়ে খুশি। সে জেন অনেকদিন বাচে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, তৃতীয় পর্যায়ে চৌগাছার ৮৬টি পরিবারের জন্য ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। এরমধ্যে হস্তান্তরযোগ্য ৪৮টি আজ মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশের সাথে হস্তান্তর করলেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *