যশোরে বহুতল ভবন থেকে পড়ে মিস্ত্রীর মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে নির্মাণাধীন বহুতল ভবন থেকে একরামুল হোসেন (৪৫) নামে এক রডমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত একরামুল লালমনিরহাট জেলার সদর উপজেলার নেয়ামতুল্লাহর ছেলে। 

নিহত একরামুল বৃহস্পতিবার সন্ধ্যায় একরামুল যশোর বিজিবির ব্যাটেলিয়ানেল ১৫ তলা বিশিষ্ট নির্মাণাধীন ভবনের ১১ তলায় কাজ করছিলেন। রাত আটটার দিকে তিনি ১১ তলার ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

এ সময়ে অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

যশোর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার ডাক্তার সালাউদ্দিন বাবু জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে কয়েকজন একরামুল কে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় আধা ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে। তার বুকে ও মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়েছে বলে জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *