চৌগাছায় ২০০ পিস ইয়াবাসহ দরবেশ বাবা আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের চৌগাছায় ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আশিকুর রহমান (৩৪) নামে এক দরবেশ বাবা আটক হয়েছে।

শুক্রবারদিবাগত রাত সাড়ে বারোটার দিকে জেলার চৌগাছা উপজেলার ভাস্কর্যের মোড়ে সানি ইলেকট্রিকের দোকান ও আদি ঘোষ ডেয়ারী মিষ্টির দোকানের মাঝখানে নিরিবিলি পাড়ার রাস্তার গলিতে অভিযান চালিয়ে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে এসব মাদকদ্রব্যসহ আটক করেন।

মাদকসহ আটক আশিকুর রহমান চৌগাছা সাদিপুর গ্রামের মহাসিন আলীর ছেলে।

 

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটককৃত আশিকুর রহমান এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। সে ইসলামিক লিবাস ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। এলাকার লোকজন তাকে দরবেশ বাবা বলে চেনে। সে প্রকৃত মাদক ব্যবসায়ী। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তার এই ছদ্মবেশ। শুক্রবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আশিকুর চৌগাছা ভাস্কর্যের মোড় এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে। এ সময় বিষয়টি যশোরের পুলিশ সুপারকে জানালে পুলিশ সুপার মহোদয় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আমি বিষয়টি যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) সোলাইমান আক্কাস, এসআই (নিঃ) লিটন কুমার মন্ডল, এএসআই (নিঃ) এসএম ফুরকান, এএসআই (নিঃ) ৬৪৭ মোঃ শফিউর রহমানের সমন্বয়ে একটা চৌকস টিম সেখানে অভিযানে পাঠায়। এক পর্যায়ে অভিযানিক দলটি রাত সাড়ে বারোটার দিকে সেখানে অভিযান চালিয়ে আশিকুর রহমানকে আটক করেন। পরে তার দেহে তল্লাশি করে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট ও২০০ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া উদ্ধার করেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *