ডিবি পুলিশের সরঞ্জামসহ ৫ ভূয়া ডিবি পুলিশ আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: খেলনা পিস্তল হ্যান্ডকাফ অকি-টকি সহ ৫ ভূয়া ডিবি পুলিশ আটক হয়েছে।

তাদের কাছ থেকে আরও আটক করা হয়, ১টি প্রাইভেটকার, ১টি মোটর সাইকেল,১টি খেলনা পিস্তল, পিস্তলের কাভার ২টি, ১টি অকিটকি সেট, ২টি ডিবি পুলিশের কটি, ২টি হ্যান্ডকাফ, পুলিশ ফিল্ডক্যাপ ২টি, পুলিশ বেল্ট ১টি, পুলিশের ভুয়া আইডিকার্ড ১টি, মোবাইল ফোন ৪টি, হ্যান্ডব্যাগ ১টি, পিস্তল বাধার চেইন।

গতকাল শুক্রবার সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার বাইগুনি এলাকা থেকে র‌্যাব-৬ সদস্যরা তাকে আটক করেন।

আটককৃতরা হলেন ১। মোঃ মোস্তফা বিশ্বাস (৪৬), ২। সুজন শীল (২৯), ৩। শরীফুল ইসলাম (৪২), ৪। মোশারফ হোসেন (৪০) ৫। মোঃ মাহবুবুর রহমান (২৭)

যশোরের কোম্পানি লে: কমান্ডার এম নাজির রহমান বলেন, র‌্যাব-৬ সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায় একদল প্রতারক নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয়ে ডাকাতি করার চেষ্টা করছিলেন। খবর শোনার সাথে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ডিবি পুলিশের ৫ সদস্যকে আটক করা হয়। এসময়ে তাদের কাছ থেকে খেলনা পিস্তল, হ্যান্ডকাফ, অকি-টকি, ডিবি পুলিশের কটিসহ ডিবি  পুলিশের সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *