মেয়ে বিয়ে করায় পরিবারের ৩ সদস্যকে মেরে আত্মহত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: বড় মেয়ে অবাধ্য হয়ে দলিত এক ছেলেকে বিয়ে করায় ক্ষিপ্ত হন বাবা। এরপর তিনি তার স্ত্রী ও ছোট দুই মেয়েকে হত্যা করেন। শুধু তাই নয়, এরপর নিজেও আত্মহত্যা করেন। ঘটনা ভারতের তামিলনাডুর। এ খবর দিয়েছে ভারতের বহুল প্রচারিত গণমাধ্যম এনডিটিভি

খবরে বলা হয়েছে, ওই বাবার নাম লক্ষ্মানন। তিনি নাগাপাত্তিনাম জেলার বাসিন্দা। চায়ের দোকান ছিল তার।

নাগাপাত্তিনামের পুলিশ সুপারিনটেন্ডেন্ট জি জওহর জানান, ‌‘বড় মেয়ের দলিত এক ছেলেকে বিয়ে করা নিয়ে ক্ষিপ্ত ছিলেন লক্ষ্মানন। এ কারণেই তিনি স্ত্রী ও অন্য দুই মেয়েকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন। ’

হত্যার শিকার দুই মেয়ের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক। ঘটনার সময় লক্ষ্মাননের বড় মেয়ে স্বামীর কাছে ছিলেন।

তিনি নিরাপদে আছেন বলে জানিয়েছেন জওহার।
পুলিশ জানায়, বেদনাদায়ক এ ঘটনা নিয়ে তদন্ত চলছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *