যশোরে এক দিনে ১০ জনের দেহে করোনা শনাক্ত

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে এক দিনে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রবিবার (৯ জানুয়ারি ২০২২) বিশ্ববিদ্যালয় থেকে করোনা সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার দুপুরে যবিপ্রবির ল্যাবে মোট ৫৭ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনা পজেটিভ এবং ৪৭ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

জিনোম সেন্টারের গবেষক ড. ইকবাল কবীর জাহিদ বলেন, সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় যশোর মানুষ আবারো আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছে।  তবে তিনি করোনা সংক্রমণ বৃদ্ধিতে আতঙ্ক না হওয়ার পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ কমবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *