যশোরে ৯চাকুসহ কিশোর গ্যাং চক্রের ৯ সদস্য আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে বেশ কিছুদিন ধরে কিশোর গ্যাং চক্রের সদস্যরা বেপরোয়া হয়ে ওঠেছিলো। এসব কিশোর শহরের ওয়ার্ডে ওয়ার্ডে ছিনতাই চাঁদাবাজিসহ নানা অপরাধের সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরে। তবে অধিকাংশ সময় দেখা গেছে রাজনৈতিক ছত্রছায়ায় এসব কিশোর গ্যাং এর সদস্যরা নিজ নিজ এলাকায় সক্রিয় থাকে।

কখনো কখনো এসব কিশোর গ্যাং এর সদস্যরা যৌথভাবে বড় ধরনের অপারেশন ঘটিয়ে থাকে। সর্বশেষ এক সপ্তাহ আগে যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে এসব কিশোর গ্যাং এর সদস্যরা ৫ জনকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন। এর পরপরই যশোরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়েচড়ে বসে। এসব অপরাধীদের ধরতে যশোরের পুলিশ সুপারের নির্দেশে গত তিনদিন ধরে যশোরের গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে শহরের বিভিন্ন স্থানে চিরুনি তল্লাশি চালানো শুরু করে। এক পর্যায়ে যশোর যৌথবাহিনীর সদস্যরা নয়টি ধারালো চাকু সহ কিশোর গ্যাং এর ৯ সদস্য কে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতরা হলেন, (১) যশোর বেজপাড়া আনসার ক্যাম্পের পাশে মোল্লা জাহিদের বাড়ির ভাড়াটিয়া তাজুল ইসলামের ছেলে শোইয়াব ইসলাম (১৪)। (২) যশোর শহর হাজী মহাসিন  স্কুলের পাশে রাজু শেখের ছেলে ইয়াছিন আরাফাত (১৬)। (৩) যশোর রঘুরামপুর মসজিদের পাশে রবিউল ইসলামের ছেলে নাঈম হাওলাদার (২২), (৪) যশোর উপশহর এফ ব্লকের মিজানুর রহমানের ছেলে বিপ্লব হোসেন (১৯), ( ঘুরুরিয়া সরকারী আবাসন, বর্তমানে বাসা নং-৯৮, ব্লক এফ, উপশহর)। (৫) যশোর শেখহাটি সরদারপাড়া কালিতলা এলাকার সেলিম শেখের ছেলে মিরাজ হোসেন (১৯)। (৬) যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া এলাকার রাজ্জাক হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন @ তপু (১৯)। (৭) যশোর সদর উপজেলার নওদা গ্রামের বিশ্বাস বাড়ি মোড় এলাকার কামরুল হাসানের ছেলে ইব্রাহিম হাসান (২৪)। (৮) যশোর বড় ভেকুটিয়া এলাকার শওকত সরদরের  ছেলে  রাসেল (৩০)ও (৯) যশোর মুরালি খাপারা নাজনিন চেয়ারম্যান এর বাড়ির পাশে মাসুদ শেখের ছেলে ইমদাদুল শেখ (১৬)।

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, বেশ কিছুদিন যাবৎ যশোর শহরে কিশোর গ্যাং এর সদস্যদের হাতে পথ যাত্রীরা ছিনতাইসহ নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। বিষয়টি যশোরের পুলিশ সুপার অবগত হওয়ার পর তিনি এসব কিশোর গ্যাংয়ের সদস্যদের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। এক পর্যায়ে কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই(নিরস্ত্র)/ মোঃ কামাল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, খড়কী এলাকায়, জিলা স্কুল ও সার্কিট হাউজ এলাকার মধ্যবর্তী পাকা রাস্তার উপরে কিছু উঠতি বয়সের সংঘবদ্ধ যুবক এলাকায় তাদের আধিপত্য বিস্তার এবং আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে প্রতিনিয়ত রাস্তার পাশে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মহড়া দেয়। তাদের অত্যাচারে এলাকাবাসী ভীতসন্ত্রস্ত এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে খুবই চিন্তিত। এরকম অভিযোগের ভিত্তিতে এসআই(নিরস্ত্র)/ মোঃ কামাল হোসেন ঘটনার সত্যতা যাচাই করতে গোপনে ওই এলাকায় সরেজমিনে খোঁজ নেন এবং অভিযোগের সত্যতা পান। পরবর্তীতে তিনি সম্পূর্ণ বিষয়টি পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করেন। তাদের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম সহ তার নেতৃতে একটি টিম উক্ত কিশোর গ্যাং চক্রের সদস্যদের ধরতে বৃহস্পতিবার রাত আটটার দিকে জেলা স্কুল, সার্কিট হাউজ এলাকায় অভিযান চালিয়ে নয়টি চাকুসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেন। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সেখান থেকে আরও ডজনখানেক অপরাধী পালিয়ে যান। পালিয়ে যাওয়া বাকি কিশোর গ্যাং সদস্যদের ধরতে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত আছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *