বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে ১৪৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক আটক হয়েছে।
বৃহস্পতিবার (৪ই নভেম্বর ২০২১) সকালে বেনাপোল পুটখালী সীমান্তের তালতলা মোড় থেকে ফেন্সিডিলেরসহ তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটকৃতরা হলো, পোর্ট থানার পুটখালী গ্রামের আবু বক্কারের ছেলে হাফিজুর রহমান (৪০) ও একই গ্রামের খায়রুল মোল্যার ছেলে তামিম হোসেন (১৪)।
খুলনা ২১ বিজিবির অধিভুক্ত পুটখালী ক্যাম্পের সুবেদার লাভলু জানান, পাচারকারী ভারত থেকে মাদকের চালান পাচার করছে, এমন গোপন খবরে পুটখালী সীমান্তের তালতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৪৩ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়। বিকালে আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।