পানির ড্রামে ফেনসিডিলের চালান, যুবক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে পানির ড্রামে করে ফেনসিডিল পাচার করার সময়ে জাকারিয়া (২৪) নামে এক যুবক আটক হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে বেনাপোল কাগজপুকুর এলাকা থেকে একটি ড্রাম সহ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। পরে পানির ড্রামটির মুখ খুলে ৮৮ বোতল ফেনসিডিল দেখতে পায়। আটক জাকারিয়া যশোর বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা দাদপুর গ্রামের মোকাদ্দেস মোল্যার ছেলে।

বেনাপোল পোর্ট থানার অফিস ইনচার্জ (ওসি) মামুন খান বলেন, ফেনসিডিলসহ আটক জাকারিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের মাধ্যমে বুধবার দুপুরে জানতে পারি একটি পানির ড্রামে করে জাকারিয়া ফেনসিডিল পাচার করছে। এ সময়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ কে সেখানে ফোর্স নিয়ে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়। বিল্লাল হোসেন মাদক ব্যবসায়ীকে বেনাপোল কাগজপুকুর বাজার থেকে আটক করে। এরপর ড্রাম টিতে তল্লাশি করে ৮৮ বোতল ফেনসিডিল পায়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালত হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *