বগুড়া প্রতিনিধি: আমরা প্রায়ই শুনে থাকি মুখে ঘুষি মেরে দাঁত ফেলে দেওয়ার কথা। বন্ধুবান্ধব অথবা প্রতিবেশী কারো সাথে কারো বাকবিতণ্ডা হলে কথায় কথায় শোনা যায় ঘুষি মেরে দাঁত ফেলার কথা।
তবে ঘুসি মেরে দাঁত খেলাটা স্বাভাবিক না হলেও দেশে দীর্ঘদিন ধরে কথাটা প্রচলিত আছে। আর এই প্রচলিত কথাটা কাজে লাগিয়েছেন বগুড়া নন্দীগ্রামে কোষাশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামিম হোসেন লিটন। স্কুলের সভাপতির বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার ভরতেতুলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম দুদুর মুখে ঘুষি মেরে তিনটে দাঁত ফেলে দেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য কত হয়েছে। এলাকায় শিক্ষককে এভাবে লাঞ্ছিত করায় এলাকার সুশীল সমাজ ফুঁসে উঠেছে।
স্থানীয়রা জানান, বগুড়ার তেতুলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম দুদু বৃহস্পতিবার সন্ধ্যায় স্কুল কমিটির সভাপতি শামীম হাসান লিটনের কুমিড়াপন্ডিত পুকুর বাজারে কাপড়ের দোকানে যান। দোকানে গিয়ে নোটিশ খাতা ছিড়ে ফেলার কারণ জানতে চান। এ নিয়ে দু’জনের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায় শামিম হোসেন লিটন আমার প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম দুদুর মুখে ঘুষি মেরে তিনটি দাঁত ফেলে দেন। সময় আশপাশের লোকজন উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তার স্বজনরা তাকে শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম দুদুর স্ত্রী জানান,বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির মিটিং হয়। মিটিংয়ে ম্যানেজিং কমিটির সভাপতি শামিম হোসেন লিটন চারজন শিক্ষক নিয়োগের বিষয় নিয়ে উত্তেজিত হয়ে নোটিশ খাতা ছিড়ে ফেলেন। তিনি মিটিং না করেই বিদ্যালয় থেকে চলে যান। এরপর প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম দুদু বৃহস্পতিবার সন্ধ্যায় স্কুল কমিটির সভাপতি শামীম হাসান লিটনের কুমিড়াপন্ডিত পুকুর বাজারে কাপড়ের দোকানে যান। দোকানে গিয়ে নোটিশ খাতা ছিড়ে ফেলার কারণ জানতে চান। এ নিয়ে দু’জনের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায় শামিম হোসেন লিটন আমার প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম দুদুর মুখে ঘুষি মেরে তিনটি দাঁত ফেলে দেন। সময় আশপাশের লোকজন উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
বিষয়টি নিয়ে কোষাশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামিম হোসেন লিটনের মুঠোফোনে সংযোগ দিয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম দুদু একজন বেয়াদব প্রকৃত শিক্ষক। তিনি কোনো কথা শোনান না। যে কোন বিষয়ে তার কাছে গেলে তিনি সবকিছু স্কুলের ছাত্র-ছাত্রীদের মতো করে বোঝানোর শুরু করেন। কবে মারধর করা হয়নি তাকে গালাগালি করা হয়েছে বলে দিব জানান।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, লোকমুখে শুনেছি একজন শিক্ষককে ঘুষি মেরে স্কুল কমিটির সভাপতি শামীম হাসান লিটন দাঁত ফেলে দিয়েছেন। তবে এ বিষয়ে থানায় লিখিতভাবে অভিযোগ করলে পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।