পুলেরহাটে সুরাইয়া ফার্মেসীতে বিক্রি হচ্ছে সেক্সুয়াল ও নেশার ট্যাবলেট

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের পুলেরহাট বাজারে বিদ্যুৎ অফিসের সামনে সূরাইয়া ফার্মেসী এন্ড ডাক্তার খানায় বিক্রি হচ্ছে নেশা ও সেক্সুয়াল ট্যাবলেট। নামসর্বস্ব এসব ওষুধের দোকানদার নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে এসব অনৈতিক ব্যবসা করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। কিন্তু অজ্ঞাত কারণে ওষুধ প্রশাসন এ অনৈতিক ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তেমন দেখা যায় না। এসব অনৈতিক ব্যবসার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে পড়েছে।

পুলের হাট এলাকার আব্দুল হান্নান, মনির আক্তারুল, নজরুল ইসলাম সহ একাধিক ব্যক্তি জানান, ওষুধের দোকানদার আজাদুর রহমান আজাদ নিজেকে ডাক্তার দাবি করে দীর্ঘদিন ধরে তার দোকানে সেক্সুয়াল ট্যাবলেট ও নেশার ট্যাবলেট বিক্রি করে আসছে। আমরা কখনও শারীরিক সমস্যা নিয়ে সেখানে গেলে সে বিভিন্ন ওষুধের সাথে সেক্সুয়াল ট্যাবলেট দিয়ে থাকে। ওষুধগুলো খাওয়ার পরে শরীরের উত্তেজনা সৃষ্টি হয়। এর ফলে এলাকায় যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় এলাকার যুবকরা অনৈতিক কাজ করার জন্য তার কাছ থেকে সেক্সুয়াল ট্যাবলেট নিয়ে যান। তাছাড়া তিনি উচ্চমূল্যে মেয়াদহীন বিভিন্ন ভুয়া কোম্পানির ওষুধ বিক্রি করে থাকেন। তাই তারা এলাকার যুব সমাজ রক্ষার্থে অনৈতিক ব্যবসা বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিষয়টি নিয়ে সুরাইয়া ফার্মাসি এন্ড ডাক্তার খানার মালিক আজাদুর রহমান আজাদের কাছে জানতে চাইলে তিনি নেশাও সেক্সুয়াল ওষুধ বিক্রির বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন আমাকে ফাঁসানোর জন্য কিছু লোক এ ধরনের অভিযোগ করতে পারেন। তবে তা সঠিক নয় বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *