পাচার হওয়া ১২ তরুণীকে বেনাপোল দিয়ে দেশে ফেরত

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: বিভিন্ন সময় সীমান্তের অবৈধ পথ দিয়ে ভারতে পাচার হওয়া ১২ জন বাংলাদেশি তরুণীকে বেনাপোল দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার সময় বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।ফেরত যুবতীরা বাংলাদেশের ঢাকা,নাটোর,কুমিল্লা, খুলনা সহ বিভিন্ন জেলায় বাসিন্দা তাদের বয়স ২৫থেকে ৩০বছরের মধ্যে। ভালো কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সীমান্ত দিয়ে তারা ভারতে পাচারের শিকার হয়।জাস্টিক অ্যান্ড কেয়ার ১১জনকে ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি এক জনকে গ্রহন করে।

জাস্টিস এন্ড কেয়ার এনজিও সংস্থার যশোর শাখার প্রোগামার অফিসার শাউলি বেগম জানান,সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে এসব নারীকে ভারতে পাচার করে দালালরা। পরে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়। ভারতীয় পুলিশ পাচারকারীদের কাছ থেকে তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে তাদের আশ্রয় হয় ভারতের হায়দ্রাবাদে এনজিও সংস্থার শেল্টার হোমে। পরে উদ্ধার হওয়ারা বাংলাদেশি কিনা তা যাচাই করা হয়। প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এসব নারীরা দেশে ফিরেছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, সীমান্ত পথে বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ১২ জন নারীকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরে এসেছে। ইমিগেশনের আনুষ্ঠানিকতা শেষ করে পোর্ট থানায় সোপদ করা হবে। সেখান থেকে তাদেরকে দুটি বেসরকারী এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *