স্টাফ রিপোর্টার: যশোর বেনাপোলের ৪ মাদক ব্যবসায়ী ঝিকরগাছায় ৪ কেজি গাঁজাসহ আটক হয়েছে। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে বেনাপোল-যশোর রোডের ঝিকরগাছা কলাগাছি মহিতুর ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাদের আটক করেন। জব্দকৃত গাঁজার সিজার মূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশের সদস্যরা।
আরো পড়ুন# শার্শার ইউপি সদস্য ৪ কেজি গাঁজাসহ ঝিকরগাছায় আটক
আটককৃতরা হলেন, বেনাপোল নারায়ণপুর ত্রিপুরা পাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে জামিরুল ইসলাম (২২), একই এলাকার মোখলেসুর রহমানের ছেলে নাজমুল ইসলাম (২১), বেনাপোল মানকিয়া পশ্চিমপাড়া জিল্লুর রহমানের ছেলে আশানুর (২১)ও বেনাপোল মানকিয়া মসজিদপাড়া এলাকার মৃত্যু মজিবর মোড়লের ছেলে জিয়ারুল ইসলাম (৫০)। আটককৃতরা সবাই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
আরো পড়ুন# যশোরে ৩৮শ’ ইয়াবা ট্যাবলেট সহ মাদক সম্রাজ্ঞী আটক
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটককৃত আসামিরা বেনাপোলে চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কৌশলে মাদক ব্যবসা করে আসছিল। শনিবার(১৮ই সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আটককৃতরা বেনাপোল থেকে মাদকদ্রব্য নিয়ে যশোরের দিকে আসছে। এ সময় যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোঃ শামীম হোমেন, এএসআই (নিঃ) মোঃ আজাহারুল ইসলামের সমন্বয়ে একটা চৌকস টিম ঝিকরগাছা কলাগাছি মুহিতুর ফিলিং ষ্টেশনের সামনেঅভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক গাঁজাসহ মাদক ব্যবসায়ীদের থানায় হস্তান্তর বিষয়টি নিশ্চিত করেছেন।