স্টাফ রিপোর্টার: যশোর শহরের শংকরপুর বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে পর্নো ভিডিও বিক্রি অভিযোগে দুই যুবক আটক হয়েছে।
বৃহস্পতিবার রাত আটটার দিকে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল সামনে ‘বিসমিল্লাহ টেলিকম’ দোকানে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা তাদের আটক করেন।
আটকরা হলেন, নড়াইল সদর উপজেলার বুড়িখালী গ্রামের তবিবুর রহমান শিকদারের ছেলে বর্তমানে যশোর শহরের শংকরপুর এলাকার আবুল কালামের বাড়ির ভাড়াটিয়া মাসুদুর রহমান (৩১) ও সদর উপজেলার মোবারককাটি গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে রাকিব হোসেন (২০)।
যশোর র্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের স্কোয়ারড কমান্ডার লে: সারোয়ার হুসাইন বলেন, ‘বিসমিল্লাহ টেলিকম’ দোকানে টেলিকম ব্যবসার আড়ালেতারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন।গোপন সংবাদের মাধ্যমে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় দোকান থেকে এ অনৈতিক ব্যবসার কাজে ব্যবহৃত ২টি কম্পিউটার জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।