যশোরে আসল ডিবির হাতে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে আবারো গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে যশোর সাতক্ষীরা মোড় এলাকা থেকে রামপ্রসাদ দত্ত ওরফে রামবাবু (৫২) নামে ভুয়া ওই ডিবি পুলিশ আটক করে যশোর আসল গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

আটক রামপ্রসাদ জেলার মনিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামের নিতাই দত্তের ছেলে। সে যশোর সদর উপজেলার তালতলা এলাকায় ভাড়া থেকে ভুয়া (ডিবি) পুলিশের পরিচয় দিয়ে ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ জগতের সাথে জড়িত ছিলেন।

 

পুলিশ জানিয়েছে, রামপ্রসাদ দত্ত ও রামবাবু নিজেকে কখনো ডিবি/পুলিশ/ RAB পরিচয়ে বিভিন্ন স্থানে ডাকাতি করতো। এর আগে এই চক্রের সদস্যের ৬ জন কে ১২ই আগস্ট বাঘারপাড়া এলাকা থেকে আটক করে পুলিশ। এসময় দেড় লাখ টাকা ও একটি মাইক্রোবাসের জব্দ করে। ওই চক্রের সাথে একজন চাকরি চাকরিচ্যুত পুলিশের কনস্টেবল ও ছিল। মামলাটি স্পর্শ কাতর হাওয়ায় যশোরের পুলিশ সুপার মামলাটি যশোরে গোয়েন্দা পুলিশের অফিস ইনচার্জ রুপণ কুমার সরকারের কাছে হস্তান্তর করেন । একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা মোড় থেকে রুপণ কুমার সরকার, পিপিএমের তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম, পিপিএম, এসআই শাহীনুর রহমান সহ একটি চৌকশ টিম দ্রুত সময়ের মধ্যে আরো ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করে লুন্ঠিত টাকা, মোবাইল উদ্ধারসহ ডাকাতি কাজে ২ টি প্রাইভেটকার, ২ টি চাকু জব্দ করেন। ঘটনার ধারাবাহিকতায় যশোর ডিবি পুলিশ ডাকাত দলের ভুয়া ডিবি অফিসার রাম বাবুকে খোঁজতে থাকে। একপর্যায়ে গোপন সূত্রে সংবাদ পেয়ে মঙ্গলবার বিকাল ১৫.৩০ ঘটিকার সময় নাভারণ সাতক্ষীরা মোড়ে অভিযান পরিচালনা করে ভুয়া ডিবি অফিসার রাম বাবু ওরফে শ্রী রাম প্রসাদ দত্ত (৫২) কে গ্রেফতার করে মামলার তদন্তকারী ডিবি টিম।

আরো পড়ুন>>যশোরে ভুয়া ডিএসবি পুলিশ কর্মকর্তা আটক

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী রাম প্রসাদ দত্তের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় ২ টা গ্রেফতারী পরেয়ানা মূলতবী রয়েছে। পরে তার তথ্যের ভিত্তিতে মাগুরা শালিখা থানাধীন আড়পাড়া মাইক্রোস্ট্যান্ডে অভিযান চালিয়ে ডাকাতি কাজে ব্যবহৃত হায়েচ মাইক্রোবাস ঢাকা মেট্রো-ছ-৭১-১৭৫২ সহ ড্রাইভার সোহেল রানাকে গ্রেফতার করা হয়। সোহেল রানা মাগুরা জেলার শালিখা থানার গোপালপুর গ্রামের মোস্তফা বিশ্বাসের ছেলে। আটককৃত আসামিদের আদালতে হস্তান্তর করা হয়েছে।

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, গত এক মাস আগে এই চক্রের ৬ সদস্য আটক করে বাঘারপাড়া থানা পুলিশ। ওই সময় এক চাকরীচ্যুত পুলিশ কনস্টেবলও আটক হন। মামলাটি স্পর্শ কাতর হাওয়ায় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম মামলাটির তদন্তভার দেন যশোর গোয়েন্দা পুলিশের উপর। একপর্যায়ে তদন্তের পর আটককৃতদের ডাকাতি কাজে সম্পৃক্ত তার সূত্র পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভুয়া ডিবি পুলিশের সদস্য রামপ্রসাদ ওরফে রামবাবু কে সাতক্ষীরা মোড় থেকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক মাগুরা এলাকা থেকে সোহেল রানা আরেক জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয় বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *