ডেস্ক নিউজ: বাংলাদেশের জনগণকে অনেক টিকা উৎপাদনকারী দেশ টিকা উৎপাদনের ট্রায়ালের ভূমি হিসেবে চিহ্নিত করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জীবনের বিনিময়ে কোনো দেশকে এ ট্রায়াল করতে দিতে রাজি হননি। এ কারণে অনেক দেশ ক্ষুব্ধ। এখন তারা বাংলাদেশকে টিকা দিতে চায় না। তবে ভয়ের কিছু নেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত টাকা পাওয়ার জন্য সার্বিক চেষ্টা চলছে। যদি খুব তাড়াতাড়ি সংগ্রহ করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।
সোমবার ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২০’ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ মন্তব্য করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রতিবেদনটি প্রকাশ করেছে।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, করোনা টিকার মান যাচাইয়ের অংশ হিসেবে বাংলাদেশের জনগণের শরীরে প্রয়োগের মাধ্যমে ট্রায়াল করার প্রস্তাব দিয়েছিল কয়েকটি দেশ। এ ধরনের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তখন প্রধানমন্ত্রী বলেছিলেন, টিকার মান ভালো না খারাপ, তা ট্রায়ালের জন্য আমার দেশের মানুষকে গিনিপিগ হতে দেবেন না তিনি। এতে ওই সব দেশ ক্ষুব্ধ হয়েছে। এ কারণে করোনা টিকা দিতে চায় না তারা। তবে কোন দেশ কবে এ রকম প্রস্তাব দিয়েছিল, তার বিস্তারিত কোনো তথ্য জানাননি মহাপরিচালক।
টিকার সংকট হবে না জানিয়ে ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, শেষপর্যন্ত টিকার কোনো সমস্যা হবে না। এ মাস তো শেষই হয়ে এল, আগামী মাসের শুরুতেই ১০ লাখ ডোজ টিকা আসবে দেশে। টিকা প্রয়োগে বিদেশগামীদের অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি। আমরা কোন দেশের কথা মাথায় না রেখে নিজের দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ভেবেছি। যে কারণে কোন দেশকে টিকা ট্রায়ালের জন্যে অনুমতি দেয়নি। যে কারণে অনেক দেশ আমাদের উপর ক্ষুব্ধ। তবে সবকিছু উপেক্ষা করে আমরা সফল হয়েছি। এখন অনেক দেশের সাথে আমাদের কথা হয়েছে। খুব তাড়াতাড়ি আমরা দেশের মানুষের জন্য পিক আনতে পারব। খুব অল্প দিনের ভিতরে ১০ লাখ ডোজ টিকা দেশে আসবে। আশা করা হচ্ছে এসব টিকা ব্যবহার শেষ হতে না হতেই অন্যান্য দেশ থেকে টিকা আমদানি করা সম্ভব হবে।