স্টাফ রিপোর্টার: যশোরে একদিনের ব্যবধানে আরো ৯ জন করোনায় আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। বৃহস্পতিবার দুপুরে যশোরের সিভিল সার্জন আবু শাহিন সংবাদমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ৫জন করোনায় ও ৪জন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। একইসময় জেলায় নতুন করে আরও ১৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় যশোরে ৫০২ জনের নমুনা পরীক্ষায় ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে পিসিআর ল্যাবে ২৭৭ জনের মধ্যে ১১৬ জন ও র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২২৫ জনের মধ্যে ৭১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।