বেনাপোলে কিডনি পাচার চক্রের সদস্য সহ ২ জন আটক

নিউজটি শেয়ার লাইক দিন
বেনাপোল প্রতিনিধিঃ ভারতে কিডনি পাচার চক্রের আনিসুর রহমান নামে এক সদস্য সহ ২জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বেনাপোল ইমিগ্রেশন এর সামনেথেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে। সময়ে বেনাপোল দিয়ে ভারতে কিডনি ট্রান্সফারের পাচারের উদ্দেশ্য আনা ইউনুছ নামে এক পাসপোর্ট যাত্রীকেও উদ্ধার করা হয়েছে।
পাচারকারী আনিছুর রহমান ঢাকা গাজীপুর এলাকার বাসিন্দা।
কাজের প্রলোভন দেখিয়ে পাচার চক্রের সদস্য আনিছুর রহমান ইউনুছ নামে ওই যাত্রীকে প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করছিল কিডনি সংগ্রহের জন্য। ইউনুছের সাথে এক বছরে ভারতে কাজ করলে তাকে ৩ লক্ষ ৭০ হাজার টাকা দেওয়া হবে বলে প্রলোভন দেখায়।
কিডনি পাচারের শিকার ভুক্তভোগি পাসপোর্ট যাত্রী সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার ঢুকুরিয়াবেড়া গ্রামের ইদ্রিস আলী মন্ডলের ছেলে মোহাম্মাদ ইউনুছ আলী। তার (পাসপোর্ট নং-ইএম-০৭৪৮৫৮৫)।
এসময় ইউনুছের ল্যাগেজ থেকে কুমিল্লা জেলার বল্লভপুর গ্রামের বাবুল মিয়ার মেয়ে রুনা বেগম (পাসপোর্ট নং-এ-০০৫৪৭৮৮৮) নামে এক নারীর পাসপোর্ট উদ্ধার করা হয়।
 ইউনুছ আলী বলেন, আমাকে এক বছরে ৩ লক্ষ ৭০ হাজার টাকার কাজের চুক্তিতে ভারত পাঠাবে বলে আনিছুরের সাথে চুক্তি হয়। এরপর আমি জানতে পারি যে, আমার শরীর থেকে কিডনি পাচার করা হবে। আমি গত বুধবার রাতে ভারত যেতে রাজী না হলে, আমাকে ঢাকায় একটি আবাসিক ভবনে মাথায় পিস্তল ঠেকানো হয়। তারপর সেখান থেকে আমাকে আজ ঢাকা থেকে বিমানে করে যশোর আনা হয়। যশোর থেকে প্রাইভেট কারে করে বেনাপোল নিয়ে আসলে আমি  বিজিবিকে দেখে এগিয়ে গিয়ে ঘটনা খুলে বলি।
ওই নারীর পাসপোর্ট আপনার কাছে কেন জানতে চাইলে, সে বলে আনিছুর এটা আমার কাছে দিয়েছে ভারতে যেখানে যাব তাদের কাছে দিতে। তবে ভারতে আমাকে যেখানে পাঠাবে সেখানে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় লোকেরা বেনাপোলের ওপারে  পেট্রাপোল চেকপোষ্টে অপেক্ষা করছে, আমাকে নিয়ে যাওয়ার জন্য।
ইউনুসের পিতা ইদ্রিস আলীকে মোবাইল ফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন, তার ছেলে ঢাকায় একটি গার্মেন্টস শিল্প কারখানায় চাকরী করে। তাকে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে এবিষয়ে আমি কিছু জানি না।
পাচারকারী আনিছুর রহমান বলেন, তার  সাথে তার কোম্পানির লোকের কিডনি দেওয়া বাবদ চুক্তি হয় উক্ত টাকায়। সে মোতাবেক তাকে আমি বেনাপোল এগিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছি। তাদের ঢাকা মিরপুর ২ নং অফিস। তবে তিনি অফিসের নাম বলেননি।
এদিকে উদ্ধারকৃত পাসপোর্টধারী রুনা বেগমের সাথে কথা বললে তিনি জানান, আমি দরিদ্র মানুষ। আমি ফেসবুকে বাংলাদেশ কিডনি ডোনার সংস্থ্যা নামে একটি বিজ্ঞাপন দেখে তাদের সাথে যোগাযোগ করি। এই যোগাযোগের মধ্যে আমার নিকট থেকে আমার পাসপোর্ট নেয় ইউনুছ আলী। এরপর থেকে সে আমার ফোন আর সে ধরে না। আমি আমার পাসপোর্টটি ফিরে পেতে চাই।
বেনাপোল চেকপোষ্ট বিজিবি সুবদোর আশরাফ আলী বলেন, ভিকটিমের কথার ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। বিষয়টি  তদন্ত চলছে। তাছাড়া বিষয়টি ব্যাটেলিয়ান প্রধানকেও জানানো হয়েছে। তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিষয়টি দেখছেন। এর পরেই বলা যাবে প্রকৃত ঘটনা টা কি। দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *