২৬শে জুনে প্রেসক্লাব যশোরের ভোট হচ্ছে না

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার :২৬শে জুনে প্রেসক্লাব যশোরের ভোট হচ্ছে না। যশোর জেলায় করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় যশোর জেলা প্রশাসকের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ক্লাবের নোটিস বোর্ডে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শাহরিয়ার বাবু এই সংক্রান্ত নোটিস টানিয়ে দেন।

নোটিসে বলা হয়, ‘করোনা মহামারীর কারণে যশোরের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের আদেশে ২৬শে জুনের ভোট স্থগিত ঘোষণা করা হলো।’
‘করোনা পরিস্থিতির উন্নতি হলে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।’

প্রেস ক্লাবের সাধারণ সভায় আগামী ২৬ জুন প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়।  সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী ভোটগ্রহণের প্রক্রিয়া চলছিল। সম্প্রতি যশোরে করোনা পরিস্থিতির চরম অবনতি হওয়াতে যশোরের জেলা প্রশাসক যশোর জেলাকে লকডাউন ঘোষণা করেন।

বর্তমানে এই জেলায় ‘কঠোর লকডাউন’ চলছে। প্রতিদিনই করোনায় মৃত্যু হচ্ছে মানুষের। রোগী সংখ্যাও উদ্বেগজনক।
করোনায় আক্রান্তদের মধ্যে সংবাদকর্মীরাও রয়েছেন। তাছাড়া প্রেসক্লাব যশোরের অন্তত তিনজন সদস্য ইতিমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। দুইজন প্রার্থী অসুস্থ হয়ে হোম কোয়ারান্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *