যশোরে নগদ টাকা-স্বর্ণসহ গ্রিল কাটা চোর চক্রের ৬ সদস্য আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: ৫০ হাজার নগদ টাকা ও সাত ভরি স্বর্ণ অলংকার সহ গ্রিল কাটা চোর চক্রের ৬ সদস্য আটক হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে যশোর বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে যশোর কোতোয়ালি থানার পুলিশের সদস্যরা তাদের আটক করেন। আটককৃতরা হলেন,গ্রেফতারকৃত আসামিরা হলেন, (১) আশিকুর রহমান @ বাপ্পি (২০), পিতামৃত- বাবু মোল্লা, (২) মোঃ মানিক সর্দার (২১), পিতা- মোঃ মজিবর রহমান, (৩) মোঃ হাসান (২৪), পিতা- আঃ রহমান, (৪) মোছাঃ শারমীন আক্তার নিলা (৩০), স্বামী – খায়রুল ইসলাম, (৫) মোঃ ফিরোজ আলম (৩৮), পিতামৃত- নূর মোহাম্মদ, সর্বসাং- বেজপাড়া, (৬) আজগর হোসেন (৩৫), পিতা- মোঃ ইয়াদ আলী, সাং- ঝুমঝুমপুর, সর্বথানা- কোতোয়ালি, জেলা-যশোর।

রোববার সকালে যশোর পুলিশ সুপারের পক্ষ থেকে এক প্রেস রিলিজ মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার জানান, একটি চুরির মামলা সূত্র ধরে কয়েক দিন আগে  (১) আশিকুর রহমান @বাপ্পি (২০), (২) মোঃ মানিক সর্দার (২১) আটক করা হয় । রিমান্ডে জিজ্ঞাসাবাদে তারা জানায়  যে তাদের চক্রের সদস্য (১) আল আমিন (২৫), (২) মোঃ হাসান (২৪) দ্বয় অত্র মামলার ঘটনায় একসাথে ছিল। চুরি করা মালামাল আল আমিন তার স্ত্রীর বড় বোন (৩) মোছাঃ শারমিন আক্তার নিলাকে দিয়ে স্বর্নকার (৪) মোঃ ফিরোজ আলম (৩৮), স্বর্নকার (৫) আজগর হোসেন (৩৫) দের নিকট বিক্রি করায়। এক পর্যায়ে গতকাল শনিবার দুপুরে যশোর কোতোয়ালি থানার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন যশোর বড়বাজার সোনাপট্টি এলাকায় রোববার দুপুরে অভিযান চালিয়ে  (১) মোঃ হাসান (২৪), (২) মোছাঃ শারমিন আক্তার@ নিলা (৩০) দের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের তথ্য মতে স্বর্নকার ফিরোজ ও আজগরকে গ্রেফতার করে তাদের নিকট থেকে চোরাই স্বর্ণ মোট ৮২.৩৪ গ্রাম (৭ ভরি ৫ রতি) মুল্য অনুমান ৪ লাখ ৯০ হাজার  টাকা ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করেন। আসামীরা সংঘবদ্ধ গ্রীল কাঁটা চোর চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত কোতোয়ালি মডেল থানা এলাকায় চুরি করে আসতেছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *