কোয়ারেন্টাইনে দুর্ভোগ ঘোচাতে ৬ টন চাল দিলেন যশোর জেলা প্রশাসক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: বিভিন্ন সময়ে ভারতে চিকিৎসা করাতে গিয়ে আটকে পড়া রোগীরা বাংলাদেশে ফেরার পর তাদেরকে ১৪ দিন প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ভারত থেকে আসা এসব পাসপোর্ট যাত্রীদের সরকারি কিছু প্রাতিষ্ঠানিক কোরান্টাইনের পাশাপাশি রাখা হয়েছে, যশোর-বেনাপোল, সাতক্ষীরা বাগেরহাট নড়াইলের বেশকিছু হোটেলগুলোতেও।সরকারি প্রতিষ্ঠান অপ্রতুলতার কারণে এসব যাত্রীদের ওইসব হোটেল গুলোতে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে জেলা প্রশাসকের পরিচালিত গাজীর দরগাহে ও যশোর পিটিআই ট্রেনিং সেন্টারে থাকা কোয়ারেন্টাইন যাত্রীদের খাবারের জন্য ৬ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে গাজী দরগা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা যাত্রীদের জন্যয ৪ টন ও পিটিআই ট্রেনিং সেন্টারে থাকা কোয়ারেন্টাইন যাত্রীদেরকে খাওয়ানোর জন্য ২ টন চাল বরাদ্দ দিয়েছে যশোরের জেলা প্রশাসক।

কোয়ারেন্টাইনে থাকা ক্যান্সার রোগী শাহিন ইসলাম বলেন, বরিশালে বরগুনা থেকে ৩ মাস আগে ক্যান্সার চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে গিয়েছিলাম। গরু, ছাগল বিক্রি করে ও জমি বন্ধক দিয়ে সেখানে তিন মাসযাবত চিকিৎসা করিয়েছি। টাকা পয়সা সব খরচ করে নিঃস্ব হয়ে দেশে ফিরেছি। দেশে ফেরার পরে আমি, আমার স্বামী ও মেয়ে মিলে তিনজনে যশোর পিটিআইয়ের হোম কোয়ারেন্টাইনে আছি। সেখানে প্রথমে চালডাল তরিতরকারি নিজেরা কিনে খেতে অনেক দূর্ভোগ পোহাতে হয়েছে। কিন্তু গতকাল থেকে জেলা প্রশাসক কোয়ারেন্টাইনে থাকা প্রায় শতাধিক লোকের জন্য ২ টন চাল বরাদ্দ দিয়েছে। যেটা কোয়ারেন্টাইনে থাকা যাত্রীদের দুর্ভোগ কমাতে সহায়ক ভূমিকা পালন করেছে।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজি মোঃ সায়েমুজ্জামান বলেন, কোয়ারেন্টাইনে থাকা যাত্রীদের দুর্বিষহ জীবন যাপনের কথা জানার পরে, জেলা প্রশাসক নিজের ফান্ড থেকে পিটিআই হোমকরেন্টাইন ও ঝিকরগাছা লাউজানি গাজী দরগা হোম কোয়ারান্টাইনে ৪ টন চাল বরাদ্দ দিয়েছেন। এ চাল পেয়ে কোয়ারান্টাইন থাকা যাত্রীরা খুবই খুশি হয়েছে। তারা এখন ১৪ দিন কেন, একমাসও হোম কোয়ারেন্টাইনে থাকতে রাজি হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *