যশোরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের মনিরামপুরে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এরশাদ আলী(৩৫) ও আবু দাউদ(২৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। রোববার দুপুর সাড়ে বারোটার দিকে জেলার মনিরামপুর উপজেলার হাসা ডাঙ্গা গ্রাম অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল তাদের এ গাঁজাসহ হাতেনাতে আটক করেন। আটকে এরশাদ আলী হাসা ডাঙ্গা গ্রামের আজমত আলী ছেলে ও আবু দাউদ একই এলাকার শাহাবুদ্দিনের ছেলে,

যশোর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সোমনে দাশ বলেন, আটক এরশাদ আলী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল।রোববার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি এরশাদ আলী তার নিজ বাড়ি হাসা ডাঙ্গায় গাঁজা নিয়ে রেখেছে। এসময় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এস.আই মোঃ ইদ্রিস রহমান, এস.আই  মোঃ ফজলে রাব্বী মোল্লা, এএসআই  শ্যামলসরকার, এএসআই রঞ্জন কুমার সাহাসহ সেখানে ফোর্স পাঠানো হয় । তার বাসায় তল্লাশি করে ১ কেজি ২০০ গ্রাম গাজা জব্দ করেন। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মনিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *