পলাতক ১০ করোনা রোগীর মধ্যে ৭ জন পুলিশ হেফাজতে

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে ভারত ফেরত সাতজন ও স্থানীয় ৩ করোনা রোগী পালিয়ে যাওয়ার পর সাতজনকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে। সোমবার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন,১। মিলন হোসেন(৩২), পিতা-জালাল হোসেন, সাং-প্রতাপপাড়া, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা, ২। শেফালী রানী সরদার(৪০), স্বামী-মনোতাষ সরদার, সাং-সোনাতলা, দক্ষিন শ্রীপুর, থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরা, ৩। মনিমালা দত্ত(৪৯), স্বামী-বিশ্বনাথ দত্ত, সাং-পশ্চিম বারান্দিপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর, ৪। নাসিমা আক্তার(৫০), স্বামী-গোলাম রব্বানী, সাং-রামকান্তপুর, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী, বর্তমান অবস্থান বোনের বাসা- বেবী, স্বামী-আমিনুল হক দিপু, সাং-মোহিনী মিলপাড়া (মোহিনী মিল আদর্শ কলেজের পাশে), থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া, ৫। আমিরুল সানা(৫২), পিতা-আহম্মদ সানা, সাং-ডামরাইল, থানা-পাইকগাছা, জেলা-খুলনা, ৬। সোহেল সরদার(১৭), পিতা-শের আলী, সাং-নতুন বাজার খ্রিষ্টান গলি, থানা-খুলনা সদর, কেএমপি, খুলনা, ৭। বিবেকানন্দ সরকার(৫২), পিতা-পুলিন কৃষ্ণ সরকার, সাং-হোল্ডিং নং-২০, বি.কে মেইন রোড, ওয়ার্ড নং-২৭, লোহার গেট, কমিশনার গলির বিপরীত গলি, পূর্ব বানিয়াখামার, হোমিওপ্যাথিক ডাঃ সোলায়মান এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-খুলনা সদর, কেএমপি, খুলনা এবং স্থানীয় ৮। ফাতেমা(১৯) স্বামী-রবিউল ইসলাম,সাং-পাঁচবাড়িয়া, থানা কোতয়ালী, জেলা-যশোর, ৯। রুমা(৩০), স্বামী-একরামুল কবীর, সাং-পাঁচবাড়িয়া, থানা কোতয়ালী, জেলা-যশোর, ১০। প্রদীপ বিশ্বাস(৩৭), পিতা-মৃত ভদ্র বিশ্বাস, সাং-ওয়াবদা গ্যারেজ, থানা কোতয়ালী, জেলা-যশোর

উল্লেখ্য গত ২৩/০৪/২০২১ খ্রিঃ সহ বিভিন্ন তারিখ সকলেই করোনা পজেটিভ হওয়ায় যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের রেড জোনে ভর্তি করা হয়েছিল। তারা ভর্তি হওয়ার পর হাসপাতাল থেকে পালিয়ে নিজ নিজ বাড়ীসহ বিভিন্ন স্থানে চলে যায়। বিষয়টি যশোর জেলা পুলিশের নজরে আসলে তাৎক্ষনিকভাবে বর্নিত রোগীদের অবস্থান নির্ণয়পূর্বক সংশ্লিষ্ট জেলা পুলিশসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত প্রচেষ্টায় তাদেরকে ফিরিয়ে এনে যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের রেড জোনে ভর্তি করা হয়। পরবর্তীতে যশোর জেলার কোতয়ালী থানা পুলিশ কর্তৃক উল্লেখিত পলাতক রোগী ১০জনের(ভারত ফেরত-০৭জন এবং স্থানীয় রোগী-০৩জন) বিরুদ্ধে বিজ্ঞ আদালতে নন এফআইআর প্রসিকিউশন নং-৬১, তারিখ-০৮/০৫/২০২১ খ্রিঃ, ধারা-সংক্রমন রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫(২) দাখিল করা হয় (২৫(২)-সংক্রমন বিধি প্রতিরোধের ক্ষেত্রে কর্তৃপক্ষের দায়িত্ব পালনে বাধা প্রদান ও নির্দেশপালনে অসম্মতি জ্ঞাপন করলে সংশ্লিষ্ট অপরাধীকে অনূর্ধ্ব ০৩ (তিন) মাস কারাদন্ডে বা অনূর্ধ্ব ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদন্ডে বা উভয় দন্ডে আদালত কর্তৃক দন্ডিত হবে। এর প্রেক্ষিতে বর্ণিত করোনা রোগীদের মধ্যে ০৭জনের (ভারত ফেরত রোগী মিলন, মনিমালা, নাসিমা, আমিরুল, বিবেকানন্দ, সোহেল ও স্থানীয় রোগী ফাতেমা) ২ বারের পরীক্ষায় নেগেটিভ আসায় তাদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় এবং বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানা মূলে কোতয়ালী থানা পুলিশ অদ্য ১০/০৫/২০২১ খ্রিঃ তারিখ তাদেরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আদালত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন শেষে বর্নিত রোগীদের বিরুদ্ধে চুড়ান্ত আদেশ প্রদান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *