দুই হাজার শাড়ি লুঙ্গি বিতরণ করলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুদ রানা

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার : প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল ফিতর উপলক্ষে দুই হাজার শাড়ি লুঙ্গি বিতরণ করলেন  যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের এড়েন্দা গ্রামের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী ও সমাজসেবক মাসুদ রানা। সোমবার দুপুরে দেওড়া ইউনিয়নসহ আশপাশের ২০ গ্রামের অসহায় গরিব ও দুস্থদের মাঝে এ বিপুল পরিমাণে শাড়ি লুঙ্গি বিতরণ করেন তিনি।  স্বাস্থ্যবিধি মেনে এ শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।

মাসুদ রানা জানান, প্রতি ঈদে ও বছরের বিভিন্ন সময়ে তার ইউনিয়নে গরীব, দুস্থ ও অসহায়দের মধ্যে খাদ্য, বস্ত্র বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় সোমবার দুপুরে তার বাড়িতে ইউনিয়নের ২০টি গ্রামের প্রায় ২ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। এছাড়া করোনায় ক্ষতিগ্রস্থদের মধ্যে খাদ্য, বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

শাড়ি লুঙ্গি নিতে আসা রহিমা বেগম জানান, মাসুদ রানা প্রতিবছরের ন্যায় এবারও এলাকায় বিপুল পরিমাণে শাড়ি-লুঙ্গি দিয়েছেন। তিনি আমাকে একটা শাড়ি ও আমার স্বামীর জন্য একটা লুঙ্গি দিয়েছেন। এ শাড়ি লুঙ্গি পেয়ে আমি খুব খুশি। আমরা গরীব মানুষ আমরা তো ঈদে নতুন শাড়ি লুঙ্গি কিনতে পারি না। তাই লোকে যেটি দেয় তাই নিয়ে আমরা খুশি থাকি। আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি আল্লাহ তাআলা তাকে আরো বেশি সমৃদ্ধশালি করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *