বেনাপোল প্রতিনিধি: এবার যশোরের বেনাপোলে এক বছরের কোলের শিশুকে একটি চায়ের দোকানে রেখে পালিয়ে গেল তার গর্ভধারিনী মা। শিশুটিকে উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ দুদিন ধরে থানা হেফাজতে রেখে ছিলেন। অবশেষে শনিবার দুপুরে শিশুটির বাবা কালু গাজির কাছে হস্তান্তর করেন পুলিশ।
শনিবার(৩এপ্রিল)দুপুর সাড়ে১২টার সময় পোর্টথানার মধ্যে অফিসার ইনচার্জ ও পুলিশের উপ-পরিদর্শক এসআই মাসুম বিল্লাহ পুলিশ হেফাজতে থাকা ছোট্ট শিশু আলিফ হাসানকে পিতা কালু গাজির কাছে হস্তান্তর করেন। কালু গাজি নড়াইল জেলার কালিয়া থানার কোড়লীয়া গ্রামের মৃত, হাসেম গাজির ছেলে।বর্তমানে বেনাপোল পোর্টথানাধীন সাদিপুর গ্রামের খেয়াঘাটপাড়য় বসবাস করে।
কালু গাজি জানান,ছেলের মা ১বছর আগে ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়।হটাৎ করে গত রাতে আমাকে ফোনে বলে তোমার ছেলেকে বাজারে রেখে আসছি বলে ফোন কেটে দেয়। ছেলেকে বাজারে খুুজে না পেয়ে থানায় খোঁজ করি। একসময় জানতেে পারি আমার ছেলে বেনাপোল পোর্টট থানায় আছে। তখন থানায় যোগাযোগ করে বাচ্চাকে ফেরত পাই। আমার ফারজানা খাতুন(৮) আরো এক কন্যা সন্তান রয়েছে।
পোর্টথানা সেকেন্ট অফিসার এস আই মাসুম বিল্লাহ জানায়,গতরাতে বেনাপোল বাজারে আল আরাফা ব্যাংকের পাশে চায়ের দোকানে বাচ্চাটি তার মা ফেলে চলে যায়।পরে বাচ্চাটি কান্নাকাটি করলে তার মাকে না পেয়ে, পোর্টথানা পুলিশকে খবর দিলে বাচ্চাটি উদ্ধার করে থানায় আনা হয়।পরে তার বাবা বাচ্চাটি নিজের বলে সনাক্ত করলে।গ্রামের কমিশনার পাড়াপ্রতিবেশি সহায়তায় তার বাবার কাছে তুলে দেয়া হয়।
উল্লেখ্য, শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি ফেরত এক নারী তার শিশু সন্তানকে বিমানবন্দরে রেখে পালিয়ে যায়। পরে আর্মার্ড পুলিশ সদস্যরা শিশুটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখেন।