২৪ ঘণ্টায় আরও ৫০ জনের মৃত্যু,নতুন করে আক্রান্ত ৬৮৩০

নিউজটি শেয়ার লাইক দিন

স্বাস্থ্য ডেস্ক:মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৬ হাজার ৮৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
দেশে করোনাকালে এটিই সর্বোচ্চ শনাক্ত। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৫৫ জনে।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১২০টি আরটি-পিসিআর ল্যাব, ৩৩টি জিন-এক্সপার্ট ল্যাব এবং ৭৩টি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবসহ মোট ২২৬টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩০ হাজার ২৯৩টি। ২৪ ঘন্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ২৯ হাজার ৩৩৯টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৭ লাখ ২৮ হাজার ১১৩টি।

ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন।
২৪ ঘণ্টায় মৃত ৫০ জনের মধ্যে পুরষ ৪০ জন ও নারী ১০ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬ হাজার ৮৮৭ জন এবং নারী ২ হাজার ২৬৮ জন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ৩২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।
মৃত ৫০ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩৬ জন, চট্টগ্রামে ৭ জন, খুলনায় ৩ জন এবং রাজশাহী ও সিলেট বিভাগে দুইজন করে ৪ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ৪৯ জন ও বাড়িতে ১ জন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৫০০ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১০৫ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ১ লাখ ৫ হাজার ৭৭৫ জন, আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৯৩ হাজার ৪১৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৩৬২ জন

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *